Sunday, May 17, 2026

রাজ্যে প্রথম, NRS-এ খুলল ব্লাড ক্যা.নসার আ.ক্রান্ত শিশুদের জন্য নয়া ইউনিট

Date:

Share post:

সরকারি হাসপাতালে নজীরবিহীন উদ্যোগ। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাক্ষেত্রে নেওয়া হল একাধিক ব্যবস্থা। মঙ্গলবার হাসপাতালে ব্লাড ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য ১০ শয্যার একটি নয়া ইউনিট চালু হল। যা রাজ্যে প্রথম বলে জানিয়েছেন, হাসপতালের রোগি কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ ডাঃ শান্তনু সেন।

শুধু তাই নয়, রক্তের ক্যানসারে আক্রান্ত শিশুরা হাসপতাল থেকে ছাড়া পাওয়ার পর চিকিৎসা জারি রেখেছে কি না জানতে রোটারি ক্লাবের সহযোগিতায় এবং রাজ্য সরকারের উদ্যোগে একটি হেল্ফ ডেস্কও চালু করা হয়েছে। এই বিশেষ ডেস্কের কাজই হবে রক্তের ক্যানসারে আক্রান্ত যে সমস্ত শিশু বহুমূল্যের কিছু শারীরিক পরীক্ষা বা ওষুধ সাময়িকভাবে হাসপাতাল থেকে পাচ্ছে না তাদের সঙ্গে যোগাযোগ করা। এবং তাদের যথাযোগ্য সাহায্য করা। এর পাশাপাশি পুরুষ ও মহিলাদের মোট ১৬ শয্যার গাস্ট্রোঅন্ট্রোলজি বিভাগও চালু হয় এদিন। ডাঃ শান্তনু সেন বলেন, সরকারি হাসপাতালের এই নতুন বিভাগগুলির ফলে উপকৃত হবেন রোগিরা।

আরও পড়ুন- ”মেরে পাস মা হ্যায়, মমতার পাশে মানুষ”, অনুব্রত গড়ে বার্তা ফিরহাদের

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...