Tuesday, May 12, 2026

স্বস্তির অবসান! বুধ থেকেই ফের বাড়বে গরম

Date:

Share post:

মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়া আর তাপমাত্রার পারদপতন । সবমিলিয়ে তীব্র তাপপ্রবাহের পর সপ্তাহে শুরুর ২ দিন বেশ স্বস্তিতে কাটিয়েছেন বঙ্গবাসী। তবে হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিন, দক্ষিণের প্রায় সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এখন প্রশ্ন একটাই,আবারও কী ফিরবে সেই তাপপ্রবাহ?

আরও পড়ুন:মুম্বইকে ৫৫ রানে হারাল গুজরাত, তিন উইকেট নুর আহমেদের

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার ফের দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গল এবং বৃহস্পতিবার উত্তরের সব জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

 

 

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...