Wednesday, May 13, 2026

গু*রুতর অ*ভিযোগ আনলেন ধর্নায় বসা কুস্তিগির বিনেশ ফোগাট

Date:

Share post:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে দিল্লি পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরন সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। আর সেই একই দিনে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর দাবি, হেনস্থার শিকার হওয়া মহিলা কুস্তিগিরদের পরিচয় ফাঁস করে দিয়েছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, জাতীয় সংস্থার কয়েকজন কর্তার বিরুদ্ধে অভিযোগ তারা নাকি অভিযোগ প্রত্যাহার করার জন্য আক্রান্তদের ভয় দেখাচ্ছেন। ফোগাটের দাবি, তাঁদের একতা ভঙ্গ করতে হুমকির পাশাপাশি অভিযোগকারীদের নিবৃত্ত করতে মোটা টাকা ঘুষ দিতে চাইছেন।

এই নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,”অভিযোগ গুরুতর।”

কুস্তিগিরদের হয়ে এদিন আইনজীবী কপিল সিব্বল মঙ্গলবার আদালতে বলেন, “ভিডিও রেকর্ডিংয়ে যৌ*ন হেনস্থার ঘটনা প্রমাণিত। আক্রান্ত সাত কুস্তিগির মহিলা। একজনের বয়স হেনস্থার সময় ছিল ১৬ বছর। যে সোনাও জিতেছে।”

আরও পড়ুন:আজ চিন্নাস্বামীতে নামছে কেকেআর, আরসিবির বিরুদ্ধে জয় লক্ষ‍্য নীতীশদের


 

 

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...