Thursday, May 14, 2026

খেলতে খেলতে বারান্দার গ্রিল টপকে নীচে পড়ে মৃ*ত্যু শিশুর

Date:

Share post:

খেলতে খেলতে আচমকাই বারান্দার গ্রিল বেয়ে উপর থেকে নীচে পড়ে মৃত্যু হল দু’বছরের এক শিশুর। বুধবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ইকো পার্ক থানা এলাকার চিনার পার্কের একটি আবাসনে। গোটা ঘটনায় শোকাচ্ছন্ন শিশুটির পরিবার।

আরও পড়ুন:ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে তিলোত্তমাও?

পুলিশ জানিয়েছে, মৃত শিশুটির নাম সুস্মিত বিশ্বাস। তার বাবা শুভেন্দু বিশ্বাস পেশায় ব্যবসায়ী। আবাসিকেরা জানান, মাস ছয়েক আগে ওই পরিবারটি ফ্ল্যাট কিনে এসেছে। ওই আবাসনের ছ’নম্বর ব্লকের ছ’তলার ফ্ল্যাটে থাকে তারা। শিশুটি কী ভাবে পড়ে গেল, তা এখনও বুধে উঠতে পারছে না আবাসিকদের কেউই। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে, ঘটনার সময়ে সুস্মিতের মা রান্না করছিলেন। বাবাও বাড়িতে ছিলেন না। শিশুটি বারান্দায় খেলছিল। খেলতে খেলতে কো‌নও ভাবে সে বারান্দার রেলিং টপকে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে সুস্মিতকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আবাসনে বারান্দার রেলিং টপকে পড়ার ঘটনা নতুন নয়। বারান্দার অর্ধেক অংশে গ্রিল থাকায় এর আগেও খেলতে গিয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। তবে, এই ঘটনায় অর্ধেক ঘেরা বারান্দা তৈরিতে চিন্তাভাবনা করছেন অনেকেই ।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...