Monday, June 22, 2026

৫৪ বছরের প্রৌঢ়ের ব্রেন ডে.থ, অ.ঙ্গদানে নজির কলকাতায়!

Date:

Share post:

মৃত্যুতে জীবন শেষ কিন্তু অঙ্গদানে নজির তৈরি করল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরার (Sambhunath Bera)পরিবার। ২২ এপ্রিল রাতে সেরিব্রাল স্ট্রোকে (cerebral stroke)আক্রান্ত হন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরা। তড়িঘড়ি স্থানীয় মাল্টিসুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Multi super Speciality Hospital) তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ইঙ্গিত দিয়েছিলেন যে রোগীর ব্রেন ডেথের (Brain Death)সম্ভাবনা বাড়ছে। হলও তাই। মেয়ে ততক্ষণে ঠিক করেছেন, বাবার অঙ্গে অন্য কেউ অন্তত উপকৃত হোক। শম্ভুপ্রসাদ বেরা নিজেও মরণোত্তর অঙ্গদান (Posthumous organ donation), দেহদানে উৎসাহী ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু চণ্ডীপুরের ওই হাসপাতালের ব্রেন ডেথ ঘোষণা করার অনুমতি নেই। সেইমতো রিজিওন্যাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের (Regional Organ and Tissue Transplant Organization) সঙ্গে যোগাযোগ করে সোজা কার্ডিয়াক সাপোর্ট অ্যাম্বুল‌্যান্সে প্রৌঢ়কে নিয়ে আসা হয় পিজিতে।

কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা শম্ভুপ্রসাদ বেরার ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এরপরই তাঁর অঙ্গদানে সম্মতি দেন মেয়ে ও প্রৌঢ়ের স্ত্রী। কিডনি আর যকৃৎ প্রতিষ্ঠাপন করা হয়। হাসপাতাল সূত্রে খবর আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন দুজন দুটি কিডনি (Kidney) পেয়েছেন । দিল্লির আইএলবিএস হাসপাতালের (ILBS Hospital) এক রোগী যকৃৎ (Liver) পেয়েছেন বলে জানা যাচ্ছে। বুধবারেই তিনজনের প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে ।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...