Sunday, June 21, 2026

কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের, পরিবারের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ পুলিশের

Date:

Share post:

কালিয়াগঞ্জে (Kaliagaunj) নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট (Report) তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী মঙ্গলবারের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুধু রিপোর্ট জমা দেওয়াই নয়, বৃহস্পতিবার ময়নাতদন্তের (Post Mortem) ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশও দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha)। মামলার পরবর্তী শুনানি আগামী ২ মে।

উল্লেখ্য, ছাত্রী মৃত্যুর ঘটনায় এখনও উত্তপ্ত পরিস্থিতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। মাঝে বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও মৃতদেহ সৎকার করা সম্ভব হয়নি। এদিকে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে পরিবারের তরফে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে আসার পর পুলিশের অভিযোগ, বিষক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে নাবালিকার। গত শুক্রবার কালিয়াগঞ্জে উদ্ধার হয় এক ছাত্রীর দেহ। সেই ইস্যুতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। বৃহস্পতিবার ছিল সেই মামলার প্রথম শুনানি। সিবিআই তদন্তের দাবি জানিয়ে বুধবারই হাইকোর্টে মামলা করেছিলেন মৃতার বাবা।

তবে এদিন ছাত্রীর পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে পাল্টা সরব হয়েছে রাজ্য। ঘটনা প্রসঙ্গে এদিন আদালতে রাজ্যের আইনজীবী বলেন, কিছু দূরে গিয়ে ছাত্রীর দেহ কেড়ে নেওয়ার চেষ্টা হয়। উত্তেজিত জনতার থেকে দেহ প্রায় ছিনিয়ে আনতে হয় পুলিশকে। যদি দেহ পুড়ে যায়, তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ভাবে দেহ নিয়ে যাওয়ায় ইতিমধ্যে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

রাজ্যের তরফে আরও জানানো হয়, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে নাবালিকার শরীরে বিষ ছিল। তবে ধর্ষণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এদিনের শুনানি শেষে বিচারপতি মান্থা বলেন, তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা করতে হবে রাজ্য পুলিশকে। পাশাপাশি আদালত আরও জানায়, এখনই দ্বিতীয়বার ময়নাতদন্তের বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। তবে প্রথমবারের ময়নাতদন্তের ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। প্রয়োজনে সেটা আদালতে জমা দিতে হবে। এছাড়া জাতীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR) ও পরিবারকে ময়নাতদন্তের রিপোর্টের কপি দিতে হবে।

 

 

Related articles

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...