Wednesday, June 24, 2026

মূল স্রোতে ফিরেও রক্ষা হল না! দান্তেওয়াড়ায় শহিদ পুলিশকর্মীর মধ্যে ৫ জনই আগে মা.ওবাদী ছিলেন!

Date:

Share post:

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে মাওবাদীদের আইইডি বিস্ফোরণের ঘটনা এখনও টাটকা। এই ঘটনায় ১০ পুলিশ কর্মী ছাড়াও নিহত হয়েছেন গাড়ির চালক। তদন্ত প্রক্রিয়া শুরু হতেই জানা গেছে, ভয়াবহ এই মাওবাদী হামলায় যে ১০ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৫ জনই অতীতে মাওবাদী ছিলেন। সন্ত্রাসের পথে ছেড়ে মূলস্রোতে ফিরেছিলেন তাঁরা, যোগ দিয়েছিলেন পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) বিভাগে। কিন্তু সন্ত্রাস পিছু ছাড়ল না তাঁদের। মাওবাদী বিস্ফোরণের জেরেই মৃত্যু হল তাঁদের।

আরও পড়ুন:“আপনাকে ত্যাজ্যপিতা করে দেব”, দত্তক নেওয়া গ্রামে মহিলাদের ক্ষোভের মুখে সুকান্ত

পুলিশ সূত্রের খবর, মাওবাদীদের এই হামলায় গাড়ির চালক-সহ যে ১১ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ৫ জন অতীতে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এঁরা সকলেই আত্মসমর্পণ করেন এবং মাওবাদের পথ ছেড়ে ছত্তীসগড় পুলিশে যোগ দেন। তাঁরা হলেন, হেড কনস্টেবল জগা সোদি (৩৫), মুন্না কাডতি (৪০), কনস্টেবল হরিরাম মাণ্ডবী (৩৬), জগা কাওয়াসি (২২), রাজুরাম কারতম (২৫)।

জগা সোদি সুমার আরলামপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন, মুন্না কাডতির বাড়ি ছিল দান্তেওয়াড়ারই মুদর গ্রামে। তাঁরা দু’জনেই ২০১৭ সালে মাওবাদী থেকে পুলিশে যোগ দেন। তেমনই দান্তেওয়াড়ার বাসিন্দা হরিরাম মাণ্ডবী এবং রাজুরাম কারতম ২০২০ ও ২২ সালে যোগ দেন পুলিশে। আগে মাওবাদী ছিলেন তাঁরা। দান্তেওয়াড়ার বড়ে গদাম গ্রামের বাসিন্দা জগা কাওয়াসি আবার সবে গতমাসেই যোগ দিয়েছিলেন পুলিশে।

প্রসঙ্গত, গত সপ্তাহে মাওবাদী হামলার আগাম হুমকি সমেত একটি চিঠি মিলেছিল। কিন্তু তাও সন্ত্রাস রুখতে পারল না প্রশাসন। গত বুধবার দান্তেওয়াড়ার গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে ফিরছিল ডিআরজি-র গাড়ি। সেই কনভয়কেই তাক করে ছিল মাওবাদীরা। রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত আরনপুরের জঙ্গলের মাঝে ৫০ কেজি আইইডি বিস্ফোরক সাজিয়ে বসেছিল। তাতেই মৃত্যু হয় গাড়ির চালক সমেত ১০ পুলিশকর্মীর।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...