Wednesday, June 24, 2026

সাতসকালে ব্যাহত হাওড়া-আমতা শাখার ট্রেন চলাচল, ভোগান্তিতে অফিস যাত্রীরা

Date:

Share post:

সাতসকালে ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় ব্যাহত হল রেল পরিষেবা। অফিস টাইমে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন:সংসার সামলে বিড়ি বাঁধেন, কুঁড়েঘরের পঞ্চায়েত প্রধানের জীবন কাহিনী আপনাকেও গর্বিত করবে

দক্ষিণ-পূর্ব রেলের তরফে খবর, কোনা স্টেশনের অদূরে হাওড়া-আমতা শাখায় সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যার জেরে ওভারহেডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ওই শাখায় আপ এবং ডাউন লাইনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, ৯.৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। রেলে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত মেরামতি কাজ শুরু হয়েছে। তাড়াতাড়ি ট্রেন পরিষেবা চালু হবে।

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...