Tuesday, May 19, 2026

কাটল না ডিএ মামলার জট! শীর্ষ আদালতে আড়াই মাস পিছল শুনানি

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে (Supreme Court of India) পিছিয়ে গেল ডিএ মামলার (DA Case) শুনানি। ১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে খবর। এই নিয়ে টানা সাত বার পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা মামলার শুনানি। শুক্রবার ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। কিন্তু এদিনও সেই মামলার নিষ্পত্তি হল না। অন্যদিকে, আগামী ২২ মে থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি (Summer Vaccation) পড়ে যাচ্ছে। ৩ জুলাই খুলবে সুপ্রিম কোর্ট। আর সেকারণেই ডিএ মামলার পরবর্তী শুনানি হবে ১৪ জুলাই।

তবে, এই প্রথম নয় গত জানুয়ারি মাস থেকেই ডিএ মামলার শুনানি লাগাতার পিছিয়ে যাচ্ছে। প্রথমে ঠিক ছিল চলতি বছরের ১৪ জানুয়ারি হবে এই মামলার শুনানি। কিন্তু তারপর তা পিছিয়ে যায় এবং পরবর্তী শুনানির দিন ধার্য হয় ১১ ফেব্রুয়ারি। পরে সেই শুনানিও পিছিয়ে যায়। এরপর ঠিক হয় ২১ মার্চ হবে শুনানি। কিন্তু সেদিনও স্থগিত হয়ে যায় মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে সুপ্রিম কোর্টে ডিএ মামলার বেঞ্চ বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু পরে বিচারপতি হৃষিকেশ রায়ও এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপরই ফের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে নতুন বেঞ্চ তৈরি করা হয়। তবে এদিন সরকারি কর্মী ও আইনজীবীরা আশা করেছিলেন, মামলাটি শুক্রবারই নিষ্পত্তি হয়ে যাবে। তবে শুনানি শুরু হতেই সরকারের তরফে জানানো হয়, তাঁদের আইনজীবী অভিষেক মনু সিংভি এখনও উপস্থিত হননি। আর সেকারণেই পিছিয়ে যায় শুনানি।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্য সাফ জানায়, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে বহন করা অত্যন্ত কঠিন।

 

 

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...