Tuesday, June 9, 2026

উইকেন্ডে স্বস্তি! সামান্য হলেও নিম্নমুখী কো.ভিড গ্রাফ

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য এবং পরিসংখ্যান বলছে গত কয়েকদিন ধরে যেভাবে ১০-১২ হাজারের গণ্ডি পেরিয়ে যাচ্ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা, সেখান থেকে গ্রাফ অনেকটাই নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কো.ভিড সংক্রমণে (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭৫৩৩ জন। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৯ লক্ষ। একদিনে সংক্রমনে মৃ.ত্যু ৪৪ জনের।

কো.ভিড ভাইরাসের নতুন করে দাপট দেখানোর ঘটনায় চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশের সক্রিয় রোগের (Active Case) সংখ্যা প্রায় ৫৩ হাজারের বেশি। বৃহস্পতিবার দেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯৩৫৫ জন, যা আগের দিনের দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় ২.৮ শতাংশ কম। এ দিন সেই সংক্রমণ আরও কিছুটা কমে ৭ হাজারের গণ্ডিতে দাঁড়িয়েছে। তবে চিন্তা বাড়ছে রাজধানী দিল্লির সংক্রমণ নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...