Thursday, May 14, 2026

‘বি.ষকন্যা’ সোনিয়া! নির্বাচনের আগে বিজেপি বিধায়কের মন্তব্য ঘিরে জোর বিতর্ক    

Date:

Share post:

মাস ঘুরলেই কর্নাটকে নির্বাচন (Karnataka Assembly Election)। ইতিমধ্যে সব রাজনৈতিক দলই জোরকদমে ভোটের প্রচার শুরু করে দিয়েছে। আর এই আবহে কংগ্রেসের (Congress) সঙ্গে বিজেপির (BJP) দ্বন্দ্ব চরমে উঠেছে। মঙ্গলবার কর্নাটকের কোপ্পাল জেলায় বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) নিশানা করে তিনি ‘বিষকন্যা’ বলে আক্রমণ শানিয়েছেন কর্নাটকের বিজেপি বিধায়ক (BJP MLA) তথা প্রাক্তন মন্ত্রী বসনগৌড়া পাতিল ইয়াতনল (Basangouda Patil Yatnal)। আর বিজেপি বিধায়কের এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। নির্বাচনের আগে এমন মন্তব্যকে হাতিয়ার করেই রাজনীতির ময়দানে নেমে পড়েছে কংগ্রেস।

উল্লেখ্য, কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে দিনকয়েক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। যদিও সেই মন্তব্যের জন্য পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন খাড়গে। তারই পাল্টা জবাবে সোনিয়া গান্ধীকে ‘বিষকন্যা’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। আর বর্তমানে বিজেপির অবস্থা কর্ণাটকে খুব আশানুরূপ অবস্থায় নেই কারণ দলে দলে বিজেপি নেতা যোগ দিচ্ছে কংগ্রেসে। আর এমন অবস্থায় বিজেপি বিধায়কের সোনিয়া গান্ধীর উদ্দেশে এমন মন্তব্যকে খুব একটা ভালো চোখে দেখতে নারাজ রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এর প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে তার উত্তর সময়ই বলবে। তবে মল্লিকার্জুন খাড়গে পরে সাফ জানান, তিনি মোদির উদ্দেশে এমন মন্তব্য করেননি। বিজেপিকেই তিনি ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। পাশাপাশি তিনি সাফ জানান, যে সাপ মুখ ছোঁয়ালেই অবধারিত মৃত্যু।

আর শুক্রবার খাড়গের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোপ্পালের জনসভায় সোনিয়াকে নিশানা করেন পাতিল। তিনি সাফ জানান, নরেন্দ্র মোদিকে সারা বিশ্ব সম্মান করে। আর তাঁকেই ‘বিষধর’ গোখরো সাপের সঙ্গে তুলনা করে কংগ্রেস। এরপরই তিনি বলেন, সোনিয়া গান্ধীর নির্দেশেই কংগ্রেসের নেতারা এমন মন্তব্য করে বেড়াচ্ছেন। উনি বিষকন্যা। পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাকিস্তান এবং চিনের এজেন্ট বলে কটাক্ষ করেন তিনি। সাফ জানান, এরা ভারতকে ধ্বংস করতে চায়। এদিকে সোনিয়া গান্ধীর এমন মন্তব্যের পর কর্নাটক কংগ্রেস শুক্রবার পাতিলকে দল থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে।

 

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...