Monday, June 22, 2026

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

রাজ্যের আরও একটি নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ আপাতত কার্যকর হবে না। শুক্রবার ওই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।আসলে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়েও মামলা চলছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলাতেও ইডি এবং সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই রায়ে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।

এর ফলে আপাতত রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। এই অন্তর্বর্তী স্থগিতাদেশ আপাতত দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য। তার পর আবার বিষয়টি সুপ্রিম কোর্টে উঠবে।পুর নিয়োগে দুর্নীতি মামলাটিতেও ইডি এবং সিবিআইকে তদন্তের ছাড়পত্র দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরই পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। শুক্রবার সেই মামলাটিও শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। ওই মামলার শুনানিতেই বিচারপতির পুরসভা সংক্রান্ত নির্দেশেও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন।

 

 

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...