Monday, June 22, 2026

টিটাগড়ে শ্যু.ট আউট, প্রা.ণ হারালেন ১ তৃণমূল কর্মী

Date:

Share post:

শুক্রবার দুপুরে টিটাগড়ের (Titagarh)ভরা বাজারে চলল গুলি। সেই সময় জিসি রোড দিয়ে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল (TMC) কর্মী আনোয়ার আলি (৫৬)। সেই সময়ই মোটরবাইকে করে এসে দুই দুষ্কৃতী তাঁর দিকে লক্ষ্য করে গুলি (Titagarh Shoot out)  চালান। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

স্থানীয়রা বলছেন পরিবহন ব্যবসার (Transport Business) সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার সকলের প্রিয় পাত্র। সেখানে আচমকা কেন তাঁর উপর এই হামলা হল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় গুলি তার বুকে লাগায় তড়িঘড়ি তাঁকে বিএন বসু হাসপাতালে (B N Bose Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময়ের মধ্যেই রাস্তাতেই মৃত্যু হয় আনোয়ারের। ব্যারাকপুর পুরসভা (Barackpore Municipality) সূত্রে খবর আনোয়ার সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি চলার ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী।

 

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...