Sunday, May 17, 2026

জামিন আটকাতে ত.দন্ত শেষ না করেই চার্জশিট নয়, বড় নির্দেশ সুপ্রিম আদালতের

Date:

Share post:

অভি.যুক্তকে যাতে জামিন না দেওয়া যায় সেই কারণে পেশ করার বিরোধিতা করলো সুপ্রিম আদালত (Supreme Court)। প্রভাবশালী বন্দিদের ক্ষেত্রে জামিন পেলে মামলা প্রভাবিত হতে পারে বলে, সঠিক চার্জশিট পেশ না করেই তাঁদের জামিন না দিতে আর্জি জানানোর মতো ঘটনা সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরে এসেছে। সেই সংক্রান্ত পর্যবেক্ষণের পরই এবার গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে তবে চার্জশিট (Charge Sheet) পেশ করতে হবে। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা চলবে না।

বিচারপতি কৃষ্ণ মুরারি এবং সিটি রবিকুমারের (Justice Krishna Murari and CT Ravikumar) বেঞ্চ শুক্রবার এই সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে দুই থেকে তিন মাসের মধ্যে চার্জশিট (Charge Sheet) পেশ না করলে কাউকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা যাবে না। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যদি তিন মাসের বেশি সময় কাউকে বন্দি রাখতে হয়, তবে তাঁর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আছে কিনা সেটা দেখেই তবে এই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি ফৌজদারি আইনের ১৬৭(২) ধারার উল্লেখ করে বিচারপতি কৃষ্ণ মুরারি এবং সিটি রবিকুমারের বেঞ্চ জানায় তদন্ত প্রভাবিত হতে পারে এই যুক্তি তৈরি করে কারোর প্রাপ্য জামিন আটকানো যাবে না।

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...