Monday, June 1, 2026

‘মোদি’ পদবি অবমাননাকর মামলায় রাহুলের শুনানি আজ

Date:

Share post:

মোদি পদবি নিয়ে অবমাননা মামলায় রাহুল গান্ধীর আর্জি নিয়ে আজ শনিবার গুজরাট হাইকোর্টে শুনানি হবে। বিচারপতি হিমন্ত পারছোক রাহুলের মামলা শুনবেন বলে শুক্রবার জানানো হয়েছে।

আরও পড়ুন:এমসিসিআই-এর উদ্যোগে ‘শিল্পের জন্য প্রতিযোগিতা আইনের গুরুত্ব’ জমজমাট

এর আগে গুজরাটের সুরাটের সেশন আদালত নিম্ন আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি রাখে । যার ফলে ফের নিজের আবেদন নিয়ে গুজরাট হাইকোর্টে মামলা করেন রাহুল গান্ধী।
এই মামলায় রাহুলের মূল আবেদন হল তাঁর সাজা প্রত্যাহার অথবা কারাবাসের মেয়াদ দু’বছরের কম করা হোক। তাহলেই রাহুল গান্ধী ফের লোকসভার সদস্যপদ ফিরে পেতে পারেন।এছাড়াও নিজেকে নির্দোষ দাবি করে আরও একটি মামলা সুরাটের সেশন আদালতে করেছেন রাহুল।আগামী ২০ মে মামলাটির শুনানি রয়েছে।

এদিকে, গত বুধবার হাইকোর্টের বিচারপতি গীতা গোপীর এজলাসে শুনানি শুরু পর তিনি এই মামলা থেকে সরে দাঁড়ান। যদিও বিচারপতি এই সিদ্ধান্তের কোন কারণ ব্যাখ্যা করেননি। নির্দেশে ‘নট বিফোর মি’ লিখে মামলাটি ছেড়ে দিয়েছিলেন। শনিবার নতুন বিচারপতির এজলাসে মামলা উঠবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রচারের সময় কর্ণাটকে রাহুল পদবিকে নিশানা করেন। বলেন, ‘ সব মোদি চোর হ্যায়’। এরপরই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী, বিজেপি পূর্ণেন্দু মোদি। তাঁর অভিযোগ, গোটা মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। সেই মামলার প্রাক্তন কংগ্রেস সভাপতিকে দোষী সাব্যস্ত করে সুরাট আদালত। তাঁকে ২ বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক। এমনকী, সাংসদ পদও খারিজ হয়েছে রাহুল গান্ধীর!

 

 

Related articles

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...