Thursday, June 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল লখনৌ সুপার জায়ান্টস। শিখর ধাওয়ানদের ৫৬ রানে হারাল কে এল রাহুলের দল। লখনৌর হয়ে দুরন্ত ইনিংস খেলেন স্টোনিস। ৭২ রান করেন তিনি। ৫৪ রান মায়ার্সের।

২) অবশেষে স্বস্তি আন্দোলনকারী কুস্তিগিরদের। ফেডারেশন সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি হল দিল্লি পুলিশ। গত শুক্রবার কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন কুস্তিগিররা।

৩) মহেন্দ্র সিং ধোনি কখনই মাঠে মেজাজ হারাতে দেখা যায় না তাকে। আর এবার সেই মাহিকেই দেখা গেল মাঠে মেজাজ হারাতে। যা নিমিষেই ভাইরাল। রাজস্থান ম‍্যাচে দু’বার মেজাজ হারালেন তিনি।

৪) বড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গোটা দেশে রাজ্য, শহর, জেলা লিগ এবং টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ১ জুন থেকে দেশের কোনও স্থানীয় লিগ বা টুর্নামেন্টে বিদেশি খেলানো যাবে না।

৫) ধর্নায় থাকা কুস্তিগিরদের পাশে দাঁড়ালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। টুইট করে পাশে থাকার বার্তা দিলেন তিনি। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের পাশে দাঁড়িয়েছেন অলিম্পিক্সে সোনা জয়ি নীরজ চোপড়াও।

আরও পড়ুন:দুরন্ত জয় লখনৌর, পাঞ্জাব কিংসকে ৫৬ রানে হারাল কে এল রাহুলের দল

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...