Tuesday, March 17, 2026

কনসার্টের স্টেজে অ.সভ্যতা, নোবেলকে জুতা ও বোতল ছুড়ে মা.রল দর্শকরা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না বাংলাদেশের গায়ক মইনুর আহসান নোবেলের। এবার আবার নতুন করে তিনি একটি বিতর্ক সৃষ্টি করলেন।

২৭ এপ্রিল, বৃহস্পতিবার নোবেল বাংলাদেশের একটি কলেজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই কুড়ি গ্রাম ফুলবাড়ি কলেজের সুবর্ন জয়ন্তীর অনুষ্ঠান অর্থাৎ ৫০ বছরের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। কথা ছিল তিনি সেই অনুষ্ঠানে গাইবেন। তিনি সেখানে দেওয়া কথা মতো যান, গাইতেও ওঠেন। তারপরই বাঁধে গোল।

জানা গিয়েছে নোবেলের রাত ৯টা নাগাদ স্টেজে ওঠার কথা থাকলেও তিনি প্রায় ২ ঘণ্টারও বেশি সময় পর ১১টা ২০তে গান গাইতে ওঠেন। আর গান গাইতে উঠেই মাতলামি শুরু করেন নোবেল। ফলস্বরূপ দর্শকরা এতটাই বিরক্ত আর রেগে যান যে তাঁরা তাঁকে জুতো ছুঁড়তে থাকেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। পরে তাঁকে কলেজ কর্তৃপক্ষ সরিয়ে নেন।

এমন দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। অনুষ্ঠান পণ্ড হওয়ার বিষয়ে শিল্পী এবং আয়োজকদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন- “দ্রুত ইতিবাচক পদক্ষেপ করুন”? নিয়োগ দু.র্নীতি মামলায় ফের আদালতের ভর্ৎসনার মুখে CBI

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...