Sunday, May 17, 2026

মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্র.তারণা! ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও আট লক্ষ টাকা

Date:

Share post:

এবার মোবাইলে লিঙ্ক পাঠিয়ে প্রতারণা। ফাঁদে পা দিয়ে আট লক্ষ টাকা খোয়ালেন উত্তরপাড়ার পরিবহন ব্যবসায়ী। উত্তরপাড়ার এলাকার বাসিন্দা পরিবহন ব্যবসায়ী রঞ্জিত কর্মকার। শনিবার সকালে ব্যবসায়ীর মোবাইলে ফোন করে একটি অনলাইন সংস্থার নাম করে বলা হয় “আপনার পার্সেল ডেলিভারি দিতে গেছে বাড়ি খুঁজে পাচ্ছে না,আপনার মোবাইলে একটা ডেলিভারি কোড দিচ্ছি আর আপনার ঠিকানাটা ডেলিভারি বয়কে দিয়ে দিন”এরপর একটা লিঙ্ক পাঠিয়ে বলা হয় রেফারেন্স নম্বরটা পাঠিয়ে দিন।কিছুক্ষন পরে মোবাইলে ওটিপি আসতে থাকে।

এরপর উত্তরপাড়ার একটি বেসরকারী ব্যাঙ্কের একটি সেভিংস ও একটি কারেন্ট দুটি একাউন্ট থেকে মোট ৮ লক্ষ টাকা সরিয়ে নেয় প্রতারক। এরপরেই ব্যবসায়ীর ফোনে পর পর মেসেজ আসতে থাকে।এরপর ওই ব্যবসায়ী উত্তরপাড়ার ওই বেসরকারী ব্যাঙ্কে গিয়ে একাউন্ট দুটির লেনদেন বন্ধ করেন পরে উত্তরপাড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।

পর পর অনলাইন প্রতারণার ঘটনা ঘটায় পুলিশ প্রশাসন থেকে সচেতন করাও সত্বেও অনলাইন প্রতারণা চক্রের ফাঁদে পড়ছে সাধারণ মানুষ। গোটা ঘটনার তদন্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেল।

আরও পড়ুন- রাজ্যে হজযাত্রা শুরু ২১ মে, যাত্রীদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে নবান্ন

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...