Monday, May 18, 2026

মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, শিলিগুড়িতে ইস্টবেঙ্গল রোড

Date:

Share post:

মোহনবাগানের পর ইস্টবেঙ্গল। শিলিগুড়ির রাস্তার নাম হল ইস্টবেঙ্গলের নামে। রাস্তার নাম ইস্টবেঙ্গল রোড। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সংলগ্ন সুইমিং পুলের সামনের রাস্তার নামকরণ হল ইস্টবেঙ্গল রোড। কিছুদিন আগেই মোহনবাগান ক্লাবের নামে শিলিগুড়ির একটি রাস্তার নাম হয়েছিল মোহনবাগান অ্যাভিনিউ। আর এবার শিলিগুড়িতে হল লাল-হলুদের নামেও রাস্তা।

রবিবার এই অনুষ্ঠান ঘিরে উৎসবের চেহারা নেয়। গোটা শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার বার করেন লাল-হলুদ সমর্থকরা। লাল-হলুদ রঙের আবির ওড়ানো হয়। এদিন ইস্টবেঙ্গল রোডের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলাররাও।

এই নিয়ে লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন,” ইস্টবেঙ্গল ক্লাবের দ্বিতীয় আঁতুড় ঘর উত্তরবঙ্গ। বিভিন্ন সময় এখানকার মানুষেরা ক্লাবের খোঁজ খবর নেন। আজ এক ঐতিহাসিক দিন। ইস্টবেঙ্গল রোড নামকরণের জন্য মেয়র গৌতম দেব-সহ সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের দাবি থাকবে এখানে একটা অ্যাকাডেমি তৈরি হোক। যে অ্যাকাডেমি থেকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে খেলোয়াড়রা মাঠে নামবে।”

আরও পড়ুন:মিশন এএফসি, সোমবার কেরলের কোঝিকোড় রওনা হচ্ছে মোহনবাগান


 

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...