Friday, June 26, 2026

শিলাবৃষ্টি, ৬০ কিমিতে ঝড়- জোড়া ঘূর্ণাবর্তে স্বস্তি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

সপ্তাহান্তে গরম থেকে স্বস্তি।সারা রাজ্যেই নানা জেলায় এদিন বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আবার শিলা বৃষ্টি হয়েছে।কলকাতা ও লাগোয়া এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতায় অবতরণ করতে পারেনি ৪টি বিমান। কলকাতা বিমানবন্দরের কাছে এসেও ফিরে যেতে হয়েছে ৪টি বিমানকে।

কেন এই শিলাবৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস বলেন, এই সময় শিলাবৃষ্টি খুবই স্বাভাবিক। প্রতিবছরই হয়। এটি আবহাওয়ার জন্য ক্ষতিকারক বার্তা নয়, তবে ফসলের জন্য অবশ্যই ক্ষতি। শিলিবৃষ্টির ভৌগলিক ব্যাখা হিসাবে তিনি বলেন, বজ্রগর্ভ মেঘ উর্ধ্বমুখী বায়ুপ্রবাহের ফলে যখন বায়ুমন্ডলের অত্যন্ত শীতলতর স্থানে প্রবেশ করে তখন জলকণাগুলি দ্রুত বরফে পরিণত হয়। একপর্যায়ে এই বরফের টুকরোগুলিই বৃষ্টির সঙ্গে মাটিতে পড়ে।
দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকায়। সেইসঙ্গে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে রবিবার থেকে আগামী বুধবার (৩ মে) পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...