Friday, June 26, 2026

ব‍্যর্থ যশস্বীর ১২৪, রাজস্থানকে ৬ উইকেটে হারাল মুম্বই

Date:

Share post:

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন সঞ্জু স‍্যামসনের রাজস্থানকে ৬ উইকেটে হারাল রোহিত শর্মার মুম্বাই। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব এবং টিম ডাভিদ। বল হাতে তিন উইকেট আর্শদ খানের। কাজে এল না যশস্বী জসওয়ালের ১২৪।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১২ রান করে রাজস্থান। সৌজন্যে যশস্বী জসওয়াল। ৬২ বলে ১২৪ রান করেন তিনি। বাদবাকি রাজস্থানের ব‍্যাটদের রান সংখ‍্যা ঠিক এরকম,জস ব‍্যাটলার ১৮ রান। অধিনায়ক সঞ্জু স‍্যামসন ১৪ রান। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন আর্শদ খান। দুই উইকেট নেন পীয়ুষ চাওলা। একটি করে উইকেট নেন জোফ্রা আর্চা এবং মেলিডিথ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমার যাদব এবং টিম ডাভিদ। ৫৫ রান করেন সূর্য। ৪৫ রানে অপরাজিত টিম ডাভিদ। ৪৪ রান করেন ক‍্যামারুন গ্রিন। ৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৮ রান করেন ইশান কিষান। রাজস্থানের হয়ে দুই উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং সন্দীপ শর্মা।

আরও পড়ুন:মোহনবাগানের পর ইস্টবেঙ্গল, শিলিগুড়িতে ইস্টবেঙ্গল রোড

 

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...