Tuesday, May 19, 2026

অনুষ্কার জন্মদিনে মনের কথা পোস্ট বিরাটের, বিরুষ্কার রোমান্সে আবেগের বন্যা

Date:

Share post:

যতই ব্যস্ততা থাক ঘরনির জন্মদিন বলে কথা। ক্রিকেট (Cricket) দুনিয়া আর বলিউডকে (Bollywood) ফ্রেমবন্দি করা প্রেমের গল্পের মধ্যে বিরুষ্কা অন্যতম। কিং কোহলি(Virat Kohli) তাই স্ত্রী অনুষ্কার (Anushka Sharma birthday) জন্মদিনে নিজের মনের কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় (Social media)।লাইমলাইটের শীর্ষে থাকা বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা (Anushka Sharma) ব্যক্তিগত জীবনকে কখনই পাবলিক ফোরামে আনতে চান না। তবে আজ বলি অভিনেত্রী অনুষ্কার জন্মদিনে গোপন কথা ফাঁস করে দিলেন বিরাট কোহলি।

দেশের নীল বা সাদা জার্সি পরে যখন মাঠে নামেন কোহলি তখন অনেক বড় দায়িত্ব থাকে কাঁধের ওপর। আইপিএলে (IPL) নিজের দলের অধিনায়কত্ব করার পাশাপাশি সংসারে নিজের দায়িত্ব পালনেও সব সময় এগিয়ে থাকেন বিরাট। স্বামী এবং বাবা হওয়ার পর থেকে এই ভারতীয় ক্রিকেটারের জীবনটা সম্পূর্ণ বদলে গেছে। নিজের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনেছেন বিরাট আর এই সবটা হয়েছে অনুষ্কার জন্য। অনুষ্কার জন্মদিনে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যেন সেই কথাই প্রকাশ পেল। বিরাট লিখলেন, ‘তোমার সমস্ত মিষ্টি ম্যাডনেসের মধ্য দিয়ে আমি তোমাকে ভালবাসি, হ্যাপি বার্থে ডে মাই এভরিথিং।’

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

বলিউড গ্ল্যামার জগত থেকে অনুষ্কা অনেকটা দূরে। সন্তান জন্ম দেওয়ার পর খুব একটা বেশি সিনেমার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়নি তাঁকে। অনুষ্কার এই স্যাক্রিফাইসকে কুর্নিশ জানিয়েছেন বিরাট। তিনি অকপটে বলেছেন যে অনুষ্কা যেভাবে সবটা সামলেছেন সেটা তাঁর পক্ষে কখনোই সম্ভব ছিল না। ঘরনির জন্মদিনে পরপর দুটি ছবি পোস্ট (Post) করেছেন তিনি। আজ থেকে ছ বছর আগে ২০১৭ সালে যখন তাঁরা গাঁটছাড়া বাঁধেন তখন বিয়ের পর ৬ মাসে মাত্র ২১ দিন একসঙ্গে থাকতে পেরেছিলেন। কোভিড কালে একে অন্যের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছেন। যখন অনুপ্রেরণার প্রসঙ্গ আসে জীবনে, তখনই অনুষ্কার কথা আরও বেশি করে মনে পড়ে বলে জানিয়েছেন বিরাট। তিনি বলেন, ” প্রথমে আমার জীবন দর্শন পুরোটাই আলাদা ছিল। কিন্তু যখন কেউ কারও প্রেমে পড়ে, তখনই তার জীবনের সবচেয়ে ভাল জিনিসগুলি প্রভাব ফেলে। আমিও আমার জীবন দর্শনগুলি বদলাতে শুরু করি।” প্রিয় জুটির ভালোবাসার আবেগকে পাল্টা ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকরা।

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...