Saturday, April 18, 2026

রায়গঞ্জে বাড়ির উঠোনে বসে চা পান, রাজবংশী পরিবারের সুখ-দুঃখের কথা শুনলেন অভিষেক

Date:

Share post:

কোনও আড়ম্ভর নয়, একেবারে সাদামাটা উঠোনে চেয়ার পেতে বসে বাড়ির লোকেদের সঙ্গে মাটির গ্লাসে চা পান করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে  ‘জনসংযোগ যাত্রা’য় এই মুহূর্তে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক। সোমবার, করণদিঘিতে জনসভার পর তিনি যান রায়গঞ্জে (Raiganj)। পথে নেমে জনসংযোগ যাত্রায় তাঁর সঙ্গে দেখা করতে, হাত মেলাতে রাস্তার দু’ধারে উপচে পড়ে উৎসাহী মানুষের ভিড়। এরই মাঝে স্থানীয় এক রাজবংশী বাড়িতে ঢুকে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে দেখে আপ্লুত গৃহকর্তা থেকে পরিবারের সবাই।

মাটির গ্লাসে মালাই চা, প্লেটে রকমারি স্ন্যাকস দেওয়া হয় অভিষেককে। কুলদেবতাকে প্রণাম করে, বাড়ির প্রবীণ সদস্যার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তৃণমূল সাংসদ। এরপর হালকা মেজাজে কথাবার্তা বলেন বাড়ির সকলের সঙ্গেই। বৃদ্ধা থেকে বালক- সকলের কথা মন দিয়ে শোনেন তিনি।

পঞ্চায়েত নির্বাচনে মানুষের পছন্দের প্রার্থী বাছাই করতে ঘর পরিবার ছেড়ে রোদ-জল মাথায় নিয়ে দুমাস রাস্তায় থাকছেন অভিষেক। তৃণমূলে নবজোয়ার কর্মসূচি কোচবিহার থেকে শুরু হয়ে এদিন এক সপ্তাহ পূর্ণ হল। এখন উত্তর দিনাজপুরে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকালেও জনসভা করেছেন করণদিঘিতে। এরপর রায়গঞ্জে গেরস্থর বাড়িতে ঢুকে চা পান। অতিথি হিসেবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পেয়ে আপ্লুত পরিবার। মাটির গ্লাসে, থালায় চা, ঝুড়িভাজা, নিমকি সাজিয়ে দেন তাঁরা।  দাওয়ায় চেয়ার পেতে বাড়ির সদস্যদের সঙ্গে বসেন অভিষেক। সকলের সঙ্গে কথা বলেন অভিষেক। এর আগে ময়নাগুড়িতেও এক গৃহ শিক্ষকের বাড়িতে পাত পেড়ে ভাত, ডাল, পোস্ত, বোরোলি মাছ, দই দিয়ে মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। আর এদিন রায়গঞ্জে সারলেন চা-পর্ব।


 

Related articles

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...

রাজ্যে ফের বিপুল অর্থ উদ্ধার, দুর্গাপুরে ৫০ লক্ষ নিয়ে ধৃত বিহারের দুই যুবক

বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিপুল পরিমাণ নগদ টাকা ঢোকা নিয়ে ফের চাঞ্চল্য ছড়াল শিল্পাঞ্চলে। শুক্রবার রাতে দুর্গাপুর স্টেশন...

হাঁটুতে ইঞ্জেকশন নিয়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবিতে অনন্যা

মাঝে অনেক বছরের অপেক্ষা! এবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে।...