Wednesday, June 24, 2026

মুম্বইয়ের কাছে ম‍্যাচ হেরেও অনন্য নজির গড়লেন অশ্বিন

Date:

Share post:

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ম‍্যাচ হারলেও, খেলতে নেমে অনন্য নজির গড়লেন রাজস্থান রয়‍্যালসের বোলার রবীচন্দ্রন অশ্বিন। মুম্বই বিরুদ্ধে দুই উইকেট নিতেই টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন। ভারতের দ্বিতীয় বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। ভারতের প্রথম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন যুজবেন্দ্র চ‍্যাহাল।

রবিবারের ম্যাচ ছিল আইপিএলের ১০০০তম ম্যাচ। আর সেই ম‍্যাচেই খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন। মুম্বইয়ের বিরুদ্ধে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অশ্বিন। আর উইকেট নিতেই নজির গড়েন তিনি। এই ম্যাচের আগে টি-২০ ক্রিকেটে অশ্বিনের উইকেট সংখ্যা ছিল ২৯৮টি। গ্রিনকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ অফ স্পিনার। টি-২০ ম্যাচে চ‍্যাহালের উইকেট সংখ্যা ৩১১টি। শুধু তাই নয় অশ্বিন নেমেছিলেন আইপিএলের ১৯৩তম ম্যাচ খেলতে। আইপিএলে এখনও পযর্ন্ত তাঁর উইকেট হল ১৭০। এক্ষেত্রে ছুঁয়ে ফেললেন শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার লসিথ মালিঙ্গার নজির।

আরও পড়ুন:যশস্বীর প্রশংসায় রোহিত, ম‍্যাচ শেষে কী বললেন মুম্বই অধিনায়ক?


 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...