Wednesday, June 24, 2026

লালন মৃ.ত্যুর তদ.ন্তে SIT গঠনের নির্দেশ আদালতের, ব্যাকফুটে CBI!

Date:

Share post:

আদালতে ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI – এর। লালন শেখের (Lalan Sheikh Case) মৃত্যুর CBI তদন্তের আবেদন খারিজ করে রাজ্য পুলিশে আস্থা রাখল আদালত। ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের পর্যবেক্ষণে এবার তদন্ত এগোবে বলে জানা যাচ্ছে।

সিবিআই হেফাজতে থাকাকালীন জেলেই মৃত্যু হয় বগটুই কাণ্ডে মূল অভিযুক্তকে লালন শেখের। এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে।সোমবার কলকাতা হাইকোর্ট জানায়, লালন শেখের মৃত্যুর তদন্ত করবে রাজ্য পুলিশের অধীনস্থ সিট। আদালতের নজরদারিতে হবে তদন্ত বলে খবর। সিবিআই কোনও তদন্ত করবে না। IPS প্রণব কুমারের (Pranav Kumar) নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হয়েছে। তিনি এই টিমের বাকি সদস্যদের বেছে নেবেন। এই তদন্তকারী দলে কলকাতা পুলিশের (Kolkata Police) হোমিসাইড শাখার প্রধান বীরেশ্বর চট্টোপাধ্যায় রয়েছেন।

প্রসঙ্গত গত ডিসেম্বরে রামপুরহাটে সিবিআই হেফাজতে থাকা অবস্থায় বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের শৌচাগারে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সিবিআই লালনকে খুন করেছে বলে রামপুরহাট আদালতে FIR করেন স্ত্রী। সেই ঘটনার তদন্তভার সিআইডিকে দেয় রাজ্য সরকার। এদিন আদালতে সিবিআই আধিকারিকদের রক্ষাকবচ বহাল রাখা হয়েছে বলেই জানা যাচ্ছে।


 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...