Thursday, June 4, 2026

প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন বিএড উত্তীর্ণরা, নির্দেশ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

চলতি বছরের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এবার অংশগ্রহণ করতে পারবেন রাজ্যের বিএড (B.Ed) উত্তীর্ণরা। সোমবার এমন কথাই জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেইমতো প্রাথমিক শিক্ষা পর্ষদকে (Board of Primary Education) নতুন করে পোর্টাল খুলে তিন সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন জাস্টিস গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

গত বছর প্রাথমিক স্কুলে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা জানিয়ে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয় এই নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবেন । পরে অবশ্য এই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন , গত বছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থী বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নতুন করে আবেদনের সুযোগ অবশ্য থাকছে না কিন্তু যাঁরা আগে আবেদন করেছিলেন, তাঁরা চলতি টেটে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফল প্রকাশ করা যাবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খোলার কথাও বলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রসঙ্গত ডিএলএড প্রশিক্ষণ শুধুমাত্র প্রাথমিক স্কুলের জন্য। কিন্তু অনেকে বিএড সম্পূর্ণ করে আবার ডিএলএড-এর প্রশিক্ষণ নিচ্ছিলেন। ফলে পর্ষদের বিজ্ঞপ্তি অনুসারে তাঁরা ডিএলএড যোগ্যতায় আবেদন করেন। এখন অভিযোগকারীদের বক্তব্য, তখন যদি বলা হত প্রশিক্ষণ সম্পূর্ণ করা বাধ্যতামূলক, তবে চাকরিপ্রার্থীরা বিএড দেখিয়ে আবেদন করতে পারতেন। পর্ষদের এই ত্রুটির কারণে অনেক যোগ্য প্রার্থী বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।


 

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...