Friday, June 26, 2026

মোদিকে ‘নালায়েক বেটা’ কটাক্ষ খাড়গে পুত্রের! প্রিয়াঙ্ককে অবিলম্বে ক্ষমাপ্রার্থনার দাবি বিজেপির

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election)। ইতিমধ্যে জোরকদমে চলছে প্রচার। তবে শুধু প্রচার বললে ভুল হবে চলছে একে অপরকে তুলোধনার পর্বও। নির্বাচন যত এগিয়ে আসছে সেই মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দিন কয়েক আগেই কর্ণাটকের এক প্রচারমঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘বিষাক্ত সাপ’ (Poisonous Snake) বলে আক্রমণ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আর তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এবার মোদিকে আক্রমণ করলেন মল্লিকার্জুনের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে (Priyank Kharge)। কর্ণাটকের একটি জনসভায় প্রধানমন্ত্রীকে ‘নালায়ক বেটা’ বলে কটাক্ষ করলেন তিনি। আর খাড়গে পুত্রের এমন ‘আপত্তিকর’ মন্তব্যের জেরে বাবার পর ছেলের উপর চটে লাল গেরুয়া শিবির। মোদি সম্পর্কে এমন মন্তব্যের জন্য প্রিয়াঙ্ককে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বিজেপি (BJP)।

উল্লেখ্য, কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা মল্লিকার্জুন পুত্র প্রিয়াঙ্ক এবার কালাবুরাগি জেলার চিত্তোরপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সম্প্রতি ওই এলাকায় প্রচারে এসে মোদি বলেছিলেন, আপনাদের ভয়ের কোনও কারণ নেই। দিল্লিতে বানজারার ছেলে বসে আছে। আর প্রধানমন্ত্রী নিজেকে ‘বানজারার ছেলে’ বলায় কটাক্ষ করেন প্রিয়াঙ্ক। তিনি বলেন, উনি বলেছেন দিল্লিতে বানজারার ছেলে বসে আছে। কিন্তু ‘নালায়েক ছেলে’ বসে থাকলে ঘর কীভাবে চলবে?” প্রিয়াঙ্কের আরও কটাক্ষ, বিগত সফরে এসে মোদি বলেছিলেন তিনি কোলি সম্প্রদায়ের মানুষ, কাব্বালিগা এবং কুরুবা গোষ্ঠীর সদস্যও! আর প্রিয়াঙ্ক খাড়গের এমন মন্তব্যের বিরুদ্ধে সরব বিজেপি।

কর্নাটক বিজেপির যুগ্ম মুখপাত্র প্রকাশ এসের মন্তব্য, মোদিকে ‘নালায়ক বেটা’ বলে কুকথায় বাবা মল্লিকার্জুনকে ছাপিয়ে গিয়েছে ছেলে।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...