Wednesday, June 24, 2026

খাদে পড়ে ‘অস্বাভাবিক’ মৃ*ত্যু জিএনএলএফ নেতা রোশন লামার

Date:

Share post:

কালিম্পঙে জিএনএলএফ নেতা এবং প্রাক্তন কাউন্সিলর রোশন লামার অস্বাভাবিক মৃত্যু! সপরিবারে পেডংয়ে ফেরার সময় রামধুরার কাছে রোশন লামার গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাতে বাইক আরোহীর সঙ্গে জিএনএলএফ নেতার বচসা শুরু হয়ে যায়, হাতাহাতিও হয় বলে অভিযোগ। সেই সময় ধাক্কা মেরে রোশন লামাকে খাদে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃ*ত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার
পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেছে।সব রাজনীতি দলই নিজেদের দলীয় কর্মসূচি শুরু করেছে। তবে নির্বাচনের আগে হাতাহাতির জেরে জিএনএফ নেতাকে আচমকা খাদে ফেলে দেওয়ার ঘটনা এবং মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠছে। নেহাতই দুর্ঘটনা নাকি আগে থেকে ছক কষে খুন? ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।




প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। এনিয়ে ইতিমধ্যেই রীতিমত উত্তপ্ত ময়না।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...