Tuesday, March 24, 2026

হিন্দু বিরোধী মন্তব্যকারীদের গু.লি করে মা.রা হবে: বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

কর্ণাটক(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election) উপলক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক ও বিরোধী। কট্টর হিন্দুত্বকে সামনে রেখে এই রাজ্যে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি(BJP)। সেই পথেই এবার চরম বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক বাসানাগৌড়া পাটিল ইয়াৎনাল(Basanagouda Patil Yatnal)। কড়া সুরে তিনি জানিয়ে দিলেন, “যদি কেউ হিন্দু বিরোধী মন্তব্য করে তবে তাঁকে গুলি করে খুন করা হবে। এবং যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁর জন্য বরাদ্দ এনকাউন্টার।” বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পর পদ্ম শিবিরের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে বিরোধী দল কংগ্রেস(Congress)।

আসলে কর্নাটকে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের যোগী শাসনের কথা তুলে ধরেন ইয়াৎনাল। সাম্প্রতিক সময়ে পুলিশি ঘেরাটোপে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই। সেই প্রসঙ্গ তুলে ধরে কর্নাটকের বিজেপি বিধায়ক জানান, “কর্নাটকে বিজেপি ক্ষমতায় এলে যোগী আদিত্যনাথের স্টাইলে সরকার চলবে। যদি কেউ দেশবিরোধী মন্তব্য করে তবে তাঁকে এনকাউন্টার করা হবে। আমরা তাকে জেলে পাঠাবো না। একইরকমভাবে রাস্তাতেই নেওয়া হবে সিদ্ধান্ত।” একইসঙ্গে তিনি জানান, ‘আর যদি কেউ ভারত বিরোধী কথা বলেন তবে তাকে গুলি করা হবে।”

উল্লেখ্য, ভোটমুখি কর্নাটকে বিতর্কিত মন্তব্য অবশ্য এই প্রথমবার নয়, এর আগে বিজেপি বিধায়ক বাসন গৌড়া কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, সোনিয়া গান্ধী হলেন বিষকন্যা। অবশ্য তাঁর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আক্রমণ ও পালটা আক্রমণে কর্নাটক রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় হিন্দু বিরোধী মন্তব্যে গুলি করে মারার নিদান দিলেন আর এক বিজেপি বিধায়ক।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...