Wednesday, March 11, 2026

‘সামাজিক চাহিদা খতিয়ে দেখতে হবে’! সম.কামী জুটিদের জন্য কমিটি গড়ার পথে কেন্দ্র

Date:

Share post:

সমলিঙ্গ বিবাহের (Same Sex Marriage) ভবিষ্যৎ কী হবে? বিষয়টিকে আইনত মান্যতা দেওয়া হবে কি না, তা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) ৫ বিচারপতির বিশেষ সাংবিধানিক বেঞ্চে মামলা চলছে। এদিকে, বুধবার কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টকে সাফ জানানো হয়েছে, সমলিঙ্গ বিবাহ সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার একটি কমিটি (Committee) গঠন করতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের নেতৃত্বাধীন এই কমিটি পুরো বিষয়টির পর্যালোচনা করবে। পাশাপাশি সমলিঙ্গ বিবাহ বিষয়ে সামাজিক সুবিধা ক্ষেত্রের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।

তবে কেন্দ্রের তরফে এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা (Tushar Mehta) সমলিঙ্গ বিবাহে মান্যতা মামলা নিয়ে এদিন কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে জানান। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Justice DY Chandrachud) ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কৌল, হিমা কোহলি, পিএস নরসিংহ, রবীন্দ্র ভাট। উল্লেখ্য, কেন্দ্র সাফ জানিয়েছে, প্রশাসনিক দিক থেকে এই বিবাহের সামাজিক সুবিধা সম্পর্কিত দিকগুলি খতিয়ে দেখতে কমিটি গঠনে সম্মত কেন্দ্র। তবে বিপক্ষ আইনজীবীর দাবি, এই ক্ষেত্রটি শুধু ‘প্রশাসনিক’ কেন হবে, তার বাদে বাকি দিকগুলিও পর্যালোচিত হোক। তার প্রেক্ষিতে শীর্ষ আদালত সাফ জানিয়েছে, পদক্ষেপ ছোট হলেও, অনেক সময় তার অর্থবহ দিক থাকে।

তুষার মেহতা আরও জানান, কেন্দ্রীয় সরকার মনে করছে, এই বিষয়গুলি একাধিক মন্ত্রিসভার মধ্যে সমন্বয়সাধনের মাধ্যমেই সম্ভব। তাই ক্যাবিনেট সচিবই এই কমিটির নেতৃত্ব দিতে পারেন বলে জানিয়েছেন তুষার মেহতা। তবে সমলিঙ্গের বিবাহের মান্যতার সপক্ষে পিটিশনারদের পক্ষের আইনজীবী এএম সিংভি (AM Singvi) জানিয়েছেন, ওপর ওপর পরিবর্তন করলে এই ইস্যুতে বড় পদক্ষেপ হবে না, যেখানে আইনত মান্যতার প্রসঙ্গ রয়েছে। আপাতত এই ইস্যুতে শুনানি চলছে। এর আগে ২৭ এপ্রিল, সুপ্রিম কোর্ট কেন্দ্রের উদ্দেশে বলেছিল, সমলিঙ্গের দম্পতিদের ন্যূনতম সামাজিক সুবিধা দেওয়ার কী কী উপায় থাকতে পারে, তা খতিয়ে দেখতে। এই সামাজিক সুবিধার ক্ষেত্রে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির মতো একাধিক বিষয় খতিয়ে দেখার কথা বলা হয়েছিল।

এদিকে পিটিশন দাখিলকারীদের হয়ে আইনজীবী সৌরভ কৃপাল এদিন সুপ্রিম কোর্টকে প্রশ্ন করেন, কেন আমরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়েই থেকে যাব? আমরা বিয়ে করতে চাই। আমাদের অভিভাবকরা চান আমাদের বিয়ে হোক।

 

 

spot_img

Related articles

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...

অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha)...

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...