Saturday, May 16, 2026

টাকা গাছে ফলে! কর্নাটকে আম গাছের মাথায় মিলল ১ কোটি টাকা

Date:

Share post:

আগামী সপ্তাহে কর্নাটকে(Karnataka) বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগে টাকার খেলা চলছে দক্ষিনের এই রাজ্যে। নিত্যদিন কর্নাটকের নানান জায়গা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ টাকা। তবে সবকিছুকে ছাপিয়ে এবার আম গাছের উপর থেকে পাওয়া গেল ১ কোটি টাকা। গাছের উপর থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে কর্নাটক রাজনীতিতে।

জানা গিয়েছে, কর্নাটকের মাইসুরুর বাসিন্দা সুব্রহ্মমানিয়া রাইয়ের বাড়ির পাশে আমগাছের উপর থেকে একটি বাক্স উদ্ধার হয়। বাক্স খুলতেই দেখা যায় তাতে রয়েছে কোটি টাকা! পুট্টুরের কংগ্রেস (Congress) প্রার্থী অশোককুমার রাইয়ের ভাই এই সুব্রহ্মমানিয়া। স্বাভাবিক ভাবেই অনুমান করা হচ্ছে এই টাকা নির্বাচনে ব্যবহার করতেই এভাবে লুকিয়ে রাখা হয়েছিল। তবে আয়কর দফতরের(Income Tax Department) তল্লাশিতে আপাতত টাকা গিয়েছে সরকারের কোষাগারে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। গত ১৩ এপ্রিল এক অটোর ভিতর থেকেও ১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে কর্নাটকে। আগামী ১০ মে নির্বাচন। তার আগে আম গাছের মাথা থেকে এই বেহিসেবের টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কর্ণাটকে।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...