Thursday, June 25, 2026

মদ্যপ অবস্থায় হা.মলা যুবকের! আ.হত ২

Date:

Share post:

মদের নেশায় বুঁদ।টলমল অবস্থাতেই আচমকা হামলা চালায় একটি দোকানে। স্থানীয়রা বাধা দিতেই তাঁদের ওপর ছুরির কোপ বসায় মদ্যপ যুবক। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ষষ্ঠীতলায়। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।তবে, হামলার কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:সিঁথিতে সিঁদুর! শ্রাবন্তীকে দেখেই রেগে আ.গুন নেটপাড়া

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম সুমন দাস ওরফে ভিকি। স্থানীয় সূত্রে দানা গেছে,মদ্যপ অবস্থায় আচমকাই একটি দোকানে হামলা চালায় ভিকি। স্থানীয়রা তাঁকে বাধা দিতে গেলে দুজনকে ছুরি দিয়ে আঘাত করে ওই অভিযুক্ত যুবক।আহতদের তড়িঘড়ি চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

এদিকে গোটা ঘটনা জানিয়ে স্থানীয়রা ভিকির বিরুদ্ধে চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভিকিকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে।কেন এই হামলা চালানো হল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।


 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...