Thursday, June 25, 2026

তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মালদহে একমঞ্চে মমতা-অভিষেক

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে মালদহে (Maldah) যোগ দেবে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা সফরে বুধবারই মালদহে রওনা দিয়েছেন মমতা। বৃহস্পতিবার, প্রশাসনিক বৈঠক। তৃণমূল সূত্রে খবর, তারপর বিকেলে ইংলিশ বাজারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো।

নবজোয়ার কর্মসূচি নিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপধ্যায়। কোচবিহার থেকে উত্তর দিনাজপুর- প্রত্যেকটি সভায় ভিড় উপচে পড়েছে। মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কখনও আবার গাড়ির ছাদে উঠেছেন। স্থানীয় বাসিন্দার বাড়িতে পাত পেড়ে মাছ-ভাত খেয়েছেন। চা খেয়েছেন বাড়ির উঠোনে বসে। নীবিড় জনসংযোগে সব জায়গাতে মানুষের ভিড়ে মিশে যাচ্ছেন অভিষেক। বৃহস্পতিবার, মালদহের সভা দিয়ে তাঁর উত্তরবঙ্গ সফর শেষ হবে। সেখানেই ইংলিশ বাজারে বিকেল ৪টে নাগাদ জনসভায় অভিষেকের সঙ্গে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সভায় বক্তব্যও রাখবেন তৃণমূল সুপ্রিমো।

মুখ্যমন্ত্রীর মালদহ সফর ঘোষণা হতেই তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেকের সঙ্গেই তৃণমূল সুপ্রিমোর উপস্থিত থাকার জল্পনা দেখা গিয়েছিল। টানা দুমাস জনসংযোগ যাত্রায় রাস্তায় থাকছেন অভিষেক। এই কর্মসূচিতে মমতার উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...