Sunday, May 17, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগ দু.র্নীতির মূল পাণ্ডা মানিক! সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিল CBI

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) বিরুদ্ধে কড়া রিপোর্ট জমা দিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বুধবার দেশের শীর্ষ আদালতে রিপোর্ট জমা দিয়ে সাফ জানিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে ওএমআর শিট (OMR Sheet) জালিয়াতি হয়েছে তার মূল পাণ্ডা মানিক ভট্টাচার্যই। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) সিবিআই সাফ জানিয়েছে, মানিক যে বয়ান দিয়েছেন আর বাকিদের যা বয়ান তার মধ্যে কোনও মিল নেই। ইতিমধ্যে প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও (Ratna Chakrabory Bagchi) জিজ্ঞাসাবাদ (Interrogation) করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে এদিন সুপ্রিম কোর্টে সিবিআই জানিয়েছে, রত্না চক্রবর্তী বলেন, কিছু সময়ে চাপের মুখে তাঁকে বিভিন্ন কাগজে সই করতে হয়েছে। পাশাপাশি মানিকের বিষয়ে রিপোর্টে সিবিআই শীর্ষ আদালতকে জানিয়েছে, ২০১৬ ও ২০১৭-র টেটে বিপুল নিয়োগ হয়েছিল বেআইনিভাবে এবং সব নিয়োগের পিছনে ছিল বড় অঙ্কের টাকার খেলা। কেন্দ্রীয় এজেন্সির আরও অভিযোগ, জেলাভিত্তিক চাকরির দামও ছিল আলাদা আলাদা। কিছু কিছু জেলায় দাম নিয়ে দরাদরিও হয়েছে বলে দাবি সিবিআইয়ের। এছাড়াও কিছু চাকরিপ্রার্থীকে বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল, সেই কারণেই তাঁরা চাকরি পেয়েছিলেন। ওই ব্যক্তিদের চাকরি দেওয়ার মাধ্যমে ব্যাপক অনিয়ম হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

বোর্ডের যে বৈঠকে এই বাড়তি নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেখানে উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। উত্তর ২৪ পরগনার ১১, মুর্শিদাবাদের ২৬, বীরভূমের ১৩ জনকে দেওয়া নিয়োগপত্রের নম্বর যোগ্যতামানের থেকে কম। কলকাতা, কোচবিহার এবং পুরুলিয়ার ৩৬ জনকে চাকরি দেওয়া হয়েছে যাঁরা টেট উত্তীর্ণ হননি। সুপ্রিম কোর্টে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, উর্দু মাধ্যমের ২ জন প্রার্থী যাঁরা বাংলা ভাষায় টেট উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের বাংলা মাধ্যম স্কুলে নিয়োগপত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের গোটা পরিবারই বর্তমানে জেলে রয়েছে। মানিকের পর তাঁর স্ত্রী ও ছেলেকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি। আর এমন পরিস্থিতিতে সিবিআইয়ের এই রিপোর্ট মানিকের মাথাব্যথা বাড়াবে এমনটাই মত রাজনৈতিক মহলের।

 

 

 

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...