Saturday, May 23, 2026

ময়নায় বিজেপি নেতা খু*নের ঘটনায় গ্রে*ফতার ১

Date:

Share post:

উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। বুধবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতার খুনের ঘটনায় রীতিমত তাণ্ডব করেন গেরুয়া শিবিরের নেতা সমর্থকরা। দোষীদের শাস্তি দিতে পিছপা হয়নি পুলিশও। বুধবারই গভীর রাতে ওই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবারই ধৃতকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ময়না থানার পুলিশ। দেখানে অভিযুক্তকে নিজেদের হেফাজতেই রাখার আবেদন জানানো হবে।

আরও পড়ুন:ময়নায় বিজেপি নেতার রহস্যমৃ.ত্যু! দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাই কোর্টের


বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম মিলন ভৌমিক। পুলিশ জানিয়েছে,মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ময়নার বলাইপন্ডার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। আপাতত বাকি হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন।


উল্লেখ্য, বিজেপি নেতার মৃত্যুর দু’দিন পরেও একজনও আততায়ী ধরা না পড়ায় স্বাভাবিকভাবেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। বিষয়টিকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছিল বাকচা গ্রাম।অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে রাজ্য সড়ক বন্ধ করে, স্থানীয় দোকানপাঠ জোর করে বন্ধ করে ঝামেলা সৃষ্টি করে গেরুয়া শিবির। সেই পরিস্থিতিতেই গভীর রাতে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...