Monday, April 13, 2026

জম্মু ও কাশ্মীরে নদীতে ভেঙে পড়ল সেনা কপ্টার!

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার এএলএইচ ধ্রুব । বৃহস্পতিবার কিস্তওয়াড়ের মারওয়াহ তেহসিলের মাছনা গ্রামের কাছে এই ভেঙে পড়ে ভারতীয় সেনার এই কপ্টার। এএলএইচ ধ্রুব নামে ওই কপ্টারে ছিলেন দুই পাইলট। সেনার তরফে জানানো হয়েছে তাঁরা জখম হলেও নিরাপদেই রয়েছেন।

আরও পড়ুন:কল্যাণ চৌবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে CBI তদন্তের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি!

সেনা তরফে আরও জানানো হয়েছে, পাইলটরা আহত হয়েছেন। তবে তাঁরা বিপদ্মুক্ত। এদিকে কপ্টার ভেঙে পড়ার পরই তল্লাশি অভিযান শুরু হয়। ভেঙে পড়ার পর কপ্টারের অবশিষ্ট অংশ মারুসুদার নদী থেকে পাওয়া গিয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ মার্চ অরুণাচল প্রদেশের বম্বদিলার কাছে চিনা হেলিকপ্টার ভেঙে পড়েছিল। এটিসি-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। ওই দুর্ঘটনায় দুই পাইলট লেফটেন্যান্ট কর্ণেল বিনয় বানু রেড্ডি ও মেজর জয়ন্ত এ নিহত হয়েছিলেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...