Monday, May 11, 2026

রবীন্দ্রগানে প্রতি*বাদ, ‘প্রতীচী’র সামনে ধর্না শুরু!

Date:

Share post:

রবীন্দ্রগান (Rabindra Music) আর ‘রক্তকরবী’তে প্রতিবাদ শুরু। অমর্ত্য সেনকে (Amartya Sen) দেওয়া বিশ্বভারতীর (Viswabharati University)উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আজ শুক্রবার থেকে ধর্না-অবস্থান শুরু করল সামাজিক মর্যাদা রক্ষা সমিতি। প্রথমদিন ‘প্রতীচী’ থেকে শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক পর্যন্ত পদযাত্রা করেন বিশ্বভারতীর আশ্রমিক এবং প্রাক্তনীরা। পদযাত্রায় পা মেলান আশ্রমিক স্বপন ঘোষ, কুন্তল রুদ্র, সুবীর বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। গত বুধবার মালদহ সফরে যাওয়ার পথে বোলপুর স্টেশনে দলের নেতাকর্মীদের বিশ্বভারতীর উচ্ছেদ-নোটিসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'(Mamata Banerjee)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আগামী ৬ এবং ৭ মে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান করার নির্দেশ দেন। সেইমতো প্রস্তুতিও নিতে শুরু করেছে তৃণমূল (TMC)বলে জানা যাচ্ছে। তার আগে আজ শুক্রবার শান্তিনিকেতনের সঙ্গে যক্ষপুরীর তুলনা করেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)।

নোবেলজয়ী অমর্ত্য সেনের জমি মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিশ্বভারতী। শনিবারের মধ্যে জমি খালি করার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট। বীরভূম জেলা আদালতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী। জমি মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিশিষ্টজনেরা পূর্বঘোষিত কর্মসূচি মেনে শুক্রবার সকালে একত্রিত হন ‘ প্রতীচী’র সামনে। রক্তকরবী পথনাটিকার মাধ্যমে আজ থেকেই প্রতিবাদ শুরু। অভিনয় করেন চৈতি ঘোষাল। তিনি জানান, শিল্পীরা শৈলী দিয়েই প্রতিবাদ করে। আগামিকাল অর্থাৎ শনিবার সকাল থেকেই প্রতীচীর সামনে ৬০-৭০ জন বাউল শিল্পী সহ কবীর সুমন, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ ধর্নায় বসবেন বলে জানা যাচ্ছে।


 

Related articles

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...