Thursday, May 28, 2026

‘বেটি বাঁচাও’ স্রেফ ভণ্ডামি! কুস্তিগীরদের উপর আ.ক্রমণ নিয়ে কেন্দ্রকে হুঁ.শিয়ারি রাহুলের

Date:

Share post:

দিল্লির যন্তর মন্তরে কুস্তিগীরদের লাগাতার ধর্না (Wrestlers Protest) এবং বৃহস্পতিবার তাঁদের উপরে পুলিশি হামলার অভিযোগের জেরে প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government)। আর পুলিশি অভিযানের পরে এবার প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও’ অভিযানের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাহুল বলেন, ‘‘বেটি বাঁচাও’ (নিয়ে প্রচার) আসলে নাটক! বিজেপি মহিলাদের উপরে অত্যাচারে কখনওই পিছিয়ে থাকে না।’’

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশে ইতিমধ্যেই ব্রিজভূষণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। তবে বিজেপি নেতৃত্বের মতে, অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত ব্রিজভূষণকে সরানোর কোনও প্রশ্ন নেই। তবে বিরোধীদের মতে, কৃষকদের গাড়ি চাপা দেওয়ায় অভিযুক্ত আশিস মিশ্রের বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনিকে সরানোর দাবি এভাবেই উড়িয়ে দিয়েছিলেন মোদি- শাহরা। ব্রিজভূষণ উত্তরপ্রদেশের ছ’বারের সাংসদ এবং রাজপুত নেতা। রাম জন্মভূমি আন্দোলনে তিনি লালকৃষ্ণ আডবাণীর রথের চালক ছিলেন। ফলে লোকসভার আগে হিন্দু ভোটের চিন্তাও রয়েছে এ ক্ষেত্রেও। এদিকে বৃহস্পতিবার রাতে কুস্তিগীরদের ওপর পুলিশি নির্যাতন প্রসঙ্গে বিরোধী দলের নেতারা একে ‘দুঃখজনক এবং লজ্জার ঘটনা বলে অভিহিত করেছেন এবং ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র নিন্দা করেছেন।

তবে এদিন রাহুল সরাসরি প্রশ্ন তোলেন, ‘বেটি বাঁচাও’ শুধুই ভন্ডামি, কেন্দ্র সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আসলে, বিজেপির শাসনকালে দেশের মহিলাদের নির্যাতনের হাত থেকে রেহাই পান নি। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালও (Aravind Kejriwal) বিজেপিকে নিশানা করে বলেন, দেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সঙ্গে এমন দুর্ব্যবহার? এটা খুবই দুঃখজনক এবং লজ্জার। তিনি যোগ করেন, দেশের সকল মানুষের কাছে আমার আবেদন বিজেপির গুন্ডামি আর সহ্য করবেন না। বিজেপিকে উৎখাত করার পাশাপাশি এখন তাদের তাড়ানোরও সময় এসেছে।

 

 

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...