Thursday, June 18, 2026

ইস্তফা গ্রাহ্য নয়, পাওয়ারকে NCP সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার আর্জি

Date:

Share post:

‘মারাঠা স্ট্রংম্যানের’ ইস্তফা পত্র খারিজ করে দিল এনসিপির(NCP) আভ্যন্তরীণ কমিটি। একইসঙ্গে নির্দেশ দেওয়া হল দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাওয়ার। শুক্রবার মুম্বইয়ে(Mumbai) এনসিপির দলীয় কার্যালয়ে দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানায় দলের আভ্যন্তরীণ কমিটি। ফলে গত কয়েকদিনের সব জল্পনার জল ঢেলে আপাতত এনসিপি প্রধান হিসেবেই থাকছেন শরদ পাওয়ার(Sharad Pawar)।

গত মঙ্গলবার এক অনুষ্ঠানে উপথিত হয়ে এনসিপি প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন শরদ পাওয়ার। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায় মারাঠা রাজনীতিতে। জল্পনা শুরু হয় পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে। নাম উঠে আসে শরদ কন্যা সুপ্রিয়া সুলের। উত্তরাধিকারী ঠিক করতে নিজেই একটি কমিটি গড়ে দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ার। শুক্রবার প্রথম বৈঠকে বসে সেই কমিটি পওয়ারের ইস্তফা দেওয়ার সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে তাঁকেই জাতীয় সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করল।

এদিন বৈঠকের পর অজিত পাওয়ারের ঘনিষ্ঠ এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল সংবাদমাধ্যমকে বলেন, “পাওয়ার দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা সবাই মিলে তাঁর ওই সিদ্ধান্তকে খারিজ করে তাঁকেই দলের সভাপতি হিসাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।” পাশাপাশি এর সঙ্গে দলীয় কর্মীদের আবেগ জুড়ে রয়েছে সে কথা স্মরণ করিয়ে তিনি আর বলেন, “রাজ্যের বিভিন্ন জেলার দলীয় কর্মীরা জানিয়েছিলেন, তাঁরা কিছুতেই পওয়ারকে অবসরে যেতে দেবেন না।” এদিন পাওয়ারের ইস্তফা খারিজ হয়ে যাওয়ার পর বাজি পুড়িয়ে কার্যত উৎসবে মাতেন এনসিপির কর্মী সমর্থকরা।

Related articles

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...