Friday, June 26, 2026

বাংলা বলায় বিপদ! দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক কোচবিহারের ৭ শ্রমিক

Date:

Share post:

ভিনরাজ্যে রুজির খোঁজে গিয়ে বাংলা ভাষায় কথা বলার অপরাধে এবার জেলে যেতে হল কোচবিহারের সাতজন বাসিন্দাকে। দিল্লিতে বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করেছে পুলিশ। যদিও ধৃতদের পরিবার এবং সহবাসিন্দাদের দাবি, সকলেই সাবেক ছিটমহল এলাকার ভারতীয় নাগরিক এবং বৈধ পরিচয়পত্র রয়েছে তাঁদের কাছে।

জানা গিয়েছে, দিনহাটার সাবেক ছিটমহল এলাকা থেকে বহু মানুষ দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে একটি ইটভাঁটায় কাজ করার সময় বাংলায় কথা বলায় সন্দেহ হয় পুলিশের। এরপর তিন-চার দিন আগে তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু-সহ মোট সাতজন।ধৃতদের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের হাতে থাকা আধার কার্ড, ভোটার কার্ড, নাগরিকত্ব প্রমাণপত্র—কোনও কিছুকেই গুরুত্ব দেয়নি। বরং প্রথম থেকেই বাংলাদেশি তকমা দিয়ে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছে। ধৃতদের মধ্যে একজনকে পরে ছেড়ে দেওয়া হলেও, বাকি সাতজন এখনও আটকে রয়েছেন। কবে মুক্তি পাবেন, তাও স্পষ্ট নয়। এই ঘটনায় দিনহাটা থানায় লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “এই ঘটনা বিজেপির পরিকল্পিত চক্রান্ত। বাংলার মানুষকে বাংলাদেশি বলে দেগে দিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে।” ঘটনার তীব্র নিন্দা করে তিনি জানান, বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরেও জানানো হয়েছে। খুব শীঘ্রই এই অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল। এমনকি কিছুক্ষেত্রে পুশব্যাকও করা হয়েছিল বলে অভিযোগ। পরে বিএসএফ ও বিজিবি-র ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে তাঁদের ফেরানো হয়। তবু কেন বারবার এই ঘটনার পুনরাবৃত্তি? বাংলাভাষী হলেই কি তাঁকে বাংলাদেশি সন্দেহে জেলে পাঠানো হবে?উঠছে প্রশ্ন।

আরও পড়ুন – পর্যটনে বাংলার বিপ্লব! মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতেই বিশ্ব মানচিত্রে উজ্জ্বল পশ্চিমবঙ্গ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...