Thursday, June 18, 2026

রাহুলকে শাস্তি দেওয়া বিচারকের পদোন্নতির ভিত্তি কী? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

Date:

Share post:

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে দুদিন আগেই পদোন্নতি পেয়েছেন। সেই বিচারকের পদন্নোতি কীসের ভিত্তিতে,এবার তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারেরই দুই আধিকারিক দাবি করেন, রাহুলকে জেলে পাঠানো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এইচ এইচ বর্মা-সহ ৬৮ জন বিচারকের পদোন্নতি এবং বদলি সম্পূর্ণ বেআইনি। এই সিদ্ধান্ত খতিয়ে দেখা উচিত। সেই আবেদন মেনে নিয়ে মামলা গ্রহণ করল দেশের শীর্ষ আদালত।

অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল সুরাটের নিম্ন আদালত। তার একদিন পরেই সাংসদ পদ হারাতে হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। এমনকী দিল্লিতে তিনি যে বাংলোয় থাকতেন, সেটাও ছাড়তে হয়েছে রাহুলকে।রাহুলকে শাস্তি দেওয়া সেই বিচারককে সুরাটের চিফ ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি দিয়ে রাজকোটের অতিরিক্ত জেলা বিচারকের পদে উন্নীত করা হয়েছে। সম্প্রতি গুজরাট হাই কোর্ট মোট ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির বিজ্ঞপ্তি দিয়েছে। এদের মধ্যে মোট পাঁচজনের পদন্নোতি হয়েছে।সেই তালিকাতে বিচারক এইচ এইচ বর্মার নাম রয়েছে।

কিন্তু গুজরাট সরকারের দুই আমলা রবিকুমার মেহেতা, শচীন প্রতাপরাই মেহেতা শীর্ষ আদালতে দাবি করেছেন, ওই ৬৮ জন বিচারকের পদন্নোতি এবং বদলি নিয়ম মেনে হয়নি। ওই নিয়োগ বাতিল করে নতুন করে মেধা তালিকা তৈরি করা হোক। এবং যোগ্য বিচারকদের পদোন্নতি হোক।বিষয়টি নিয়ে শীর্ষ আদালত গুজরাট সরকারের সচিবের কাছে জবাব তলব করেছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, কেন এত তাড়াহুড়ো করে বিচারকদের পদোন্নতি হল? কীসের ভিত্তিতেই বা তালিকা তৈরি করা হল? হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে।

 

 

Related articles

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...