Friday, June 19, 2026

ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ, নিউইয়র্ক টাইমসের মন্তব্যের পালটা জবাব কেন্দ্রের

Date:

Share post:

ভারতে সংবাদমাধ্যমের কোনও স্বাধীনতা নেই। শুধু তাই নয় ভারতীয় সংবাদমাধ্যমের (Indian Media) সঙ্গে জঙ্গির মতো আচরণ করছে কেন্দ্রের সরকার, ঠিক এই অভিযোগ তুলে শিরোনামে চলে আসেন নিউ ইয়র্ক টাইমসের চেয়ারম্যান এ জি শুলজবার্গার। দিন দুয়েক আগেই ইউনেস্কোর (UNESCO) মঞ্চে এই কথা জানিয়েছিলেন শুলজবার্গার। তাঁর অভিযোগ ভারতে সরকারি এজেন্সিগুলি নিউজরুমে পর্যন্ত হানা দিয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে বিবিসি ইন্ডিয়ার (BBC India) একাধিক অফিসে তল্লাশি চালায় কেন্দ্র সরকারের আয়কর বিভাগ (Income Tax Department)। মূলত সেই ইস্যুকে হাতিয়ার করেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের নিচু দেখানোর চেষ্টার বিরুদ্ধে এবার জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

দিন দুয়েক আগেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF)২১-তম ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের মাপকাঠি প্রকাশ করে। বুধবার প্রকাশিত একটি সমীক্ষায় যে তথ্য সামনে এসেছে তাতেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে। ২০২২ সালে মোদির ভারত ছিল ১৫০ নম্বরে। এই বছর বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার মাপকাঠিতে (Press Freedom Index) ১১ ধাপ নীচে নেমেছেচ ৫৬ ইঞ্চির গর্ব করা ভারত। ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬১ নম্বরে। পাকিস্তানও এগিয়ে ভারতের থেকে। এরপর শুলজবার্গারের মন্তব্যে আর চুপ করে থাকল না কেন্দ্র কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ভারতে আইন আইনের পথে চলে। সংবাদমাধ্যম বলে কেউ অন্যায় করে ছাড় পাবে না। কোনও নিয়মভঙ্গ হলে সংবাদমাধ্যমকে শাস্তি পেতেই হবে। স্রেফ সংবাদমাধ্যম হওয়াটা কাউকে নিয়ম ভাঙার অনুমতি দেয় না। পাশাপাশি ” সাংবাদিকদের সঙ্গে জঙ্গির মতো আচরণ করা হয় বলে দেওয়াটা কি আদৌ বুদ্ধিমানের পরিচয়” বলেও প্রশ্ন তুলেছেন তিনি। মন্ত্রী বলছেন বিশ্বমঞ্চে ভারত যেভাবে নিজেকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তুলেছে সেটা মেনে নিতে পারছেন না বাকিরা। আর সেই কারণেই ভারতের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচারমূলক সংবাদ পরিবেশন করে চলেছে কিছু কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম। আর সেক্ষেত্রে নিউ ইয়র্ক টাইমস ধারাবাহিকভাবে ভারত বিরোধী অপপ্রচার করে চলেছে বলেও তোপ দাগলেন তিনি।


 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...