Friday, June 19, 2026

অ.গ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে! অ.শান্তি রুখতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেল পরিষেবা

Date:

Share post:

বৃহস্পতিবারই মণিপুর (Manipore) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে মুখ্যমন্ত্রী বলেন এই মুহূর্তে মণিপুর নিয়ে রাজনীতি করার কোন জায়গা নেই আগে এই রাজ্যকে রক্ষা করতে হবে। আর এই পরিস্থিতিতে অশান্তি নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবারই মণিপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল রেল পরিষেবা (Rail Service)। উল্লেখ্য, সংঘর্ষের জেরে মণিপুর ছেড়ে অসমে আশ্রয় নিতে চাইছেন অনেকে মানুষ, এমনটাই জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)।

তবে এদিন সেনার তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বলা হলেও রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব রেলওয়ে। জানানো হয়েছে, আপাতত কোনও ট্রেন মণিপুরে ঢুকবে না। মণিপুর সরকারের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে কতদিন পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে, তাও জানানো হয়নি রেলের তরফে। প্রাথমিক ভাবে ৭ তারিখ থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ঘোষণা হলেও পরে সেই ঘোষণা পালটে দেওয়া হয়।

অন্যদিকে ভারতীয় সেনার (Indian Army) তরফে সাফ জানানো হয়েছে, মণিপুরের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। শুক্রবার ভোরে বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে কারফিউ জারি করা হয়েছে। শুক্রবার সকালে ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, সমস্ত নিরাপত্তারক্ষী বাহিনীর উদ্যোগে মণিপুরের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। অশান্ত এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাগুলিতে সমানে রুট মার্চ চলছে।

 

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...