Thursday, May 28, 2026

৩৩ বছরের খরা কাটিয়ে ইতালির লিগ ঘরে তুলল মারাদোনার নাপোলি

Date:

Share post:

৩৩ বছরের খরা কাটিয়ে ইতালির লিগ ঘরে তুলল নাপোলি। ১৯৮৯-৯০ মরশুমে শেষ বার সিরি-এ জিতেছিল নাপোলি। সেই সময়ে দিয়েগো মারাদোনা ছিলেন সেই দলের প্রধান ফুটবলার। তারপর থেকেই চলছিল খরা। অবশেষে সেই খরা কাটল। সিরি-এ চ‍্যাম্পিয়ন মারাদোনার ক্লাব। প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনার হাত ধরে ১৯৮৬-৮৭ এবং ১৯৮৯-৯০ মরশুমে এসেছিল ইটালির সেরার শিরোপা।

বৃহস্পতিবার উদিনিসের বিরুদ্ধে ড্র করলেই সিরি-এ চ্যাম্পিয়ন হত নাপোলি। দ্বিতীয় স্থানে থাকা লাজিওর পয়েন্ট সংখ্যা বর্তমানে ৬৪, অন্যদিকে এই ম্যাচের আগে নাপোলির পয়েন্ট সংখ্যা ছিল ৮০। সেই মতই বৃহস্পতিবার ড্র করতেই চ‍্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে নাপোলি।

তবে শুরুটা সহজ ছিল না। ম্যাচ শুরুর মাত্র ১৩ মিনিটেই নাপোলির ফুটবল ভক্তদের মুখের হাসি কেড়ে নেন উদিনিসের সান্ডি লভরিক। তবে নাপোলির অন্যতম প্রধান অস্ত্র ভিক্টর ওসিমেন ৫৩ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায়। আর এরপরই উৎসবে মাতে নাপোলি সমর্থকরা। রেফারি শেষ বাঁশি বাজানোর উদিনিসের মাঠ দখলে চলে যায় নাপোলির ভক্তদের কাছে।

আরও পড়ুন:দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের, ভারতীয় এই ফুটবলারের সঙ্গে কথা লাল-হলুদের


 

Related articles

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...

IPL: ‘নিউ সিক্স মেশিন’! বৈভবকে নতুন উপাধি গেইলের, অভিভূত সচিনও

বৈভব সূর্যবংশীতে ( Vaibhav Sooryavanshi) মজেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন...

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...