Thursday, June 18, 2026

দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের, ভারতীয় এই ফুটবলারের সঙ্গে কথা লাল-হলুদের

Date:

Share post:

আগামী মরশুমের জন‍্য দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। কোচ ঠিক করে ফেলার পর একে একে ফুটবলারের দিকে নজর দিচ্ছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের সঙ্গে চেন্নাইয়ান এফসির রহিম আলির কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বা রহিমের ক্লাবের পক্ষ থেকে এখনও সরকারিভাবে জানানো হয়নি। সূত্রের খবর, রহিমক দলে নিতে হলে একটা শর্ত মানতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

জানা যাচ্ছে, চেন্নাইয়ান এফসি-র দাবি, শুধু রহিম আলির ট্রান্সফার ফি দিলেই হবে না। কোনও এক ফুটবলারকেও ছাড়তে হবে চেন্নাইয়ানে। আর সূত্রের খবর, সেটা মেনে নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে রহিমের ইস্টবেঙ্গলে আসা প্রায় নিশ্চিত। তবে কার জায়গায় রহিম আসছেন। অর্থাৎ কাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছে সেটা এখনও জানা যায়নি।

এদিকে গোলরক্ষকের ক্ষেত্রে কর্তাদের প্রথম পছন্দ ছিলেন প্রভসুকান সিং গিল। তবে তাঁকে নিতে হলে বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গলকে। সেই জন্যই এখন মহম্মদ নাওয়াজকে সই করানোর চেষ্টা করছেন লাল-হলুদ কর্তারা। যদিও কমলজিৎ হয়ত থাকছেন।

এদিকে গোলরক্ষকের জন্য অমরিন্দারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। যদিও আরও কিছুটা সময় চাইছেন অমরিন্দার। তাই এই দু’জনের পাশাপাশি নওয়াজ সঙ্গেও কথাবার্তা বলে রাখছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কোচ নিয়োগের আগেই ওড়িশা এফসি-র নন্দকুমার এবং চেন্নাইয়ান এফসি-র রাইটব্যাক এডুইন ভ্যান্সপালকে ক্লাব আগেই চূড়ান্ত করে ফেলেছে। লাল-হলুদের নতুন কোচ কুয়াদ্রাত এই দুই ফুটবলারের চুক্তিতে সম্মতি দিয়েছেন বলেই জানা গিয়েছে। বিশেষ করে নন্দকুমারের রিক্রুটে স্প্যানিশ কোচ দারুণ খুশি। এমনটাই খবর সূত্রের।

আরও পড়ুন:ইন্টারকন্টিনেন্টাল কাপ, জাতীয় শিবিরের জন‍্য দল ঘোষণা স্টিমাচের

 

Related articles

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...