Thursday, June 18, 2026

কনভয়ের ধাক্কায় মৃত্যুতে গ্রেফতার গাড়ি চালক: শুভেন্দুর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (shubhendu Adhikari) কনভয়ের বেপরোয়া গতির বলি হয়েছেন চন্ডিপুরের(chandipur) এক যুবক। এই ঘটনার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠলো এলাকাবাসী। এই মৃত্যুর প্রতিবাদে একাধিক প্রতিবাদ(protest) কর্মসূচির পাশাপাশি মৃতের পরিবারের সঙ্গে দেখা করল তৃণমূলের ৮ সদস্যের দল। একই সঙ্গে শুভেন্দুর গ্রেফতারের দাবিতে সরব হয়ে উঠেছে তৃণমূল(TMC)। অবশ্য এই ঘটনায় শুভেন্দুর কনভয়ের অভিযুক্ত গাড়িচালক আনন্দ পন্ডাকে(Ananda Panda) এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে।

পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে গদ্দারের কনভয়ের ধাক্কায় মৃতের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করেন তৃনমূল কংগ্রেসের ৮ সদস্যের দল। নৃশংস এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। এদিন চন্ডিপুরে প্রতিবাদ মিছিল করেন দলের প্রতিনিধিরা। বিধায়ক সোহম চক্রবর্তী নেতৃত্বে চন্ডিপুরে এই মিছিলে ছিলেন স্থানীয় বাসিন্দারা ও মৃতের পরিবারের সদস্যরাও। এরপর ধরনা কর্মীসূচীও রয়েছে। এদিকে গোটা ঘটনার ছেড়ে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন টুইটারে তিনি লেখেন, “শুভেন্দুর দ্রুতগতির কনভয় এই যুবককে হত্যা করে পালিয়েছে। দাঁড়িয়ে উদ্ধারকাজের মানবিকতাও দেখায়নি। ওর কনভয়ের বেপরোয়া গতি নিয়ে আগেও এলাকায় বিক্ষোভ হয়েছে। উদ্ধত শুভেন্দু গুরুত্ব দেয়নি। আসানসোলেও একটি অঘটন ঘটিয়ে পালিয়েছিল। ফেরার আসামী শুভেন্দুর গ্রেপ্তার চাই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমারের মাঝে চণ্ডীপুর দিয়ে যাওয়ার সময় সাইকেল আরোহী সেখ ইসরাফিলকে ধাক্কা মারে শুভেন্দুর কনভয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় যুবকের। এরপরেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দাবি ওঠে এবার শাস্তি চাই গদ্দারের। বেপরোয়া গাড়ি চালানোর দায় তাকেই নিতে হবে। এর আগে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে মানুষের মৃত্যু হওয়ার পরেও অভিযুক্ত গদ্দারবাহিনী ন্যুনতম মানবিক সৌজন্য দেখিয়ে ঘটনাস্থলে যায়নি। এবারও একই ঘটনা। এবারও সেই একই ঘটনা ঘটান শুভেন্দু। অভিযুক্তকে চরম শাস্তি দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসীরা।

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...