Thursday, June 18, 2026

ঘূর্ণাবর্তের আগে চড়ছে পারদ, আগামী ৫ দিন বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ 

Date:

Share post:

মোকা (Mocha)আসতে এখনও দিন পাঁচেক সময় বাকি কিন্তু এই কদিনে বাঙালিকে ফের জ্বালাময়ী গরম সহ্য করতে হবে। কদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে (Rain) তাপমাত্রা যেটুকু কমেছিল সেই সব আনন্দ শেষ হতে চলেছে। বুদ্ধ পূর্ণিমার সকাল থেকেই তীব্র গরম। রীতিমতো হাঁসফাঁস করছে বঙ্গবাসী। শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির(No rain in South Bengal) সম্ভাবনা কার্যত কম। এক লাফে তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)।

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে উঠতে পারে বলে অনুমান করছেন হাওয়া অফিসের কর্তারা। শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলা বাড়লে গুমোট আবহাওয়ায় সমস্যা বেড়েছে। গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ফের বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশ কমই ।  শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার ৭ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ আরও ঘনীভূত হবে আগামী সোমবার অর্থাৎ ৮ মে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। গতিপথ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলতে নারাজ মৌসম ভবন।


 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...