Thursday, June 18, 2026

নদী ভাঙনে সর্বহারাদের জমির পাট্টা, আরও ১০০ কোটির বরাদ্দ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে গঙ্গা ভাঙনে (Erosion of Ganga) যাঁরা জমি-বাড়ি হারিয়েছেন, সেই সমস্ত পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে নদী ভাঙন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এদিন মোট ৮৬ জনের হাতে পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সামশেরগঞ্জের জন্য আরও ১০০ কোটি টাকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, “সেচ দপ্তর থেকে ৫০ কোটি দেওয়া হবে। আর কাল আমি ৫০ কোটি দিয়েছিলাম। নতুন করে যারা ঘর-বাড়ি করবেন তাঁরা নদীর পাড় থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে করবেন। জীবনের থেকে বড় কিছুই নয়। ফারাক্কা ব্যারেজ ড্রেজিং করে না। কখন যে নদীর পাড় কত ভাঙবে কেউ জানে না। রাজ্যের পক্ষে এত কোটি কোটি টাকা জলে ঢালা সম্ভব নয়।”

ফারাক্কা ব্যারেজ হওয়ার পর যে নদী ভাঙনের সমস্যা হয়েছে। তাকে জাতীয় সমস্যা বলে ঘোষণা করার জন্য আবেদন জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “ফারাক্কা ব্যারেজ হওয়ার পরেই এই সমস্যাটা দেখা দিয়েছে। কেন্দ্রের শাসক দল যতটা দাঙ্গা-অত্যাচার নিয়ে মাথা ঘামায় সেই মাথাটা যদি ভালো কাজে ব্যবহার করত তাহলে মানুষের অনেক উপকার হত।”

ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী বলেন, “গতকাল আমাকে একজন বয়স্ক মানুষ এসে বললেন, মাগো ১০০ দিনের কাজের টাকাটা এখনও পাইনি। আমি বললাম টাকাটা কেন্দ্র আটকে রেখেছে। মানুষের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে ওরা। আমরা ১০০ দিনের কাজে পাঁচবার প্রথম হয়েছি। তারপরেও টাকা দিচ্ছে না। আমি কখনও মিথ্যে কথা বলি না। অন্য কিছু নেতাদের মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয়। আমরা ইতিমধ্যে ৪০ লক্ষ মানুষকে বিকল্প কাজ দিয়েছি।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সেচ দপ্তরের সচিব প্রভাত মিশ্র-সহ আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

 

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...