Wednesday, March 11, 2026

‘সম.কামিতা এক ধরনের ব্যাধি’! সমলি.ঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি নিয়ে বি.স্ফোরক RSS

Date:

Share post:

সমলিঙ্গ বিবাহকে (Same Sex Marriage) স্বীকৃতি দেওয়ার দাবিতে তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে, সরকারি সিলমোহরের দাবিতে শীর্ষ আদালতে চলছে শুনানি। যদিও কেন্দ্র প্রথম থেকেই সমলিঙ্গ বিবাহের স্বীকৃতি নিয়ে বিরোধিতায় সরব। এই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) সঙ্গে কেন্দ্রের (Central Government) সংঘাতও তুঙ্গে পৌঁছেছে। পরিবর্তে বেশ কিছু সুবিধা দেওয়ার পক্ষপাতী কেন্দ্র। এই বিষয়টি নিয়ে যখন বিস্তর আলোচনা চলছে, তখন সমলিঙ্গ বিবাহ নিয়ে একটি সমীক্ষার রিপোর্ট সামনে আনল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শাখা সংগঠন সম্বর্ধিনী ন্যাস (Samvardhinee Nyas)।

আরএসএস-এর মহিলা সংগঠন রাষ্ট্র সেবিকা সমিতির অধীনস্থ এই সংগঠন দেশের বিভিন্ন চিকিৎসক এবং স্বাস্থ্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি সমীক্ষা করেছে। আর সেই সমীক্ষায় উঠে এসেছে ‘সমকামিতা এক ধরনের ব্যাধি’। শুধু তাই নয়, সমকামী বিবাহের বিরোধিতার কথা ফুটে উঠেছে সেই সমীক্ষায়। বলা হয়েছে, সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেলে সমাজে এই ‘ব্যাধি’ আরও ছড়িয়ে পড়বে। আরএসএস (RSS)-এর ওই শাখা সংগঠনের দাবি, ভারতে সমলিঙ্গ বিবাহে স্বীকৃতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়ে জনগণের মতামত নেওয়া একান্ত জরুরি। এমনকি সমলিঙ্গ বিবাহে স্বীকৃতির বিষয় সুপ্রিম কোর্টের খারিজ করে দেওয়া উচিত ছিল বলেও উঠে এসেছে সমীক্ষায়। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে সমলিঙ্গ বিবাহে স্বীকৃতির দাবিতে দায়ের হওয়া একাধিক পিটিশনের শুনানি চলছে।

আরএসএস-এর মহিলা শাখা সংগঠন আরও জানিয়েছে, সমীক্ষায় উঠে এসেছে যে ৭০ শতাংশ চিকিৎসকই জানিয়েছেন সমকাম আসলে একটি রোগ। অন্যদিকে ৮৩ শতাংশ দাবি করেছে, সমকামী যুগলদের শারীরিক সম্পর্ক থেকেই নানা ধরনের যৌন রোগ সবচেয়ে বেশি ছড়ায়। তাই এই বিকারকে আইনি সিলমোহর দেওয়া মানেই এই রোগকে উস্কানি দেওয়া। পাশাপাশি এই ধরনের মানসিক রোগে আক্রান্তদের সুস্থ করে তোলার জন্য কাউন্সিলিং করানো সবথেকে ভালো উপায় বলেও আরএসএস-এর সমীক্ষায় উঠে এসেছে।

 

 

spot_img

Related articles

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...

রান্নার গ্যাসে টান, ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ তমলুকের বর্গভীমা মন্দিরে

গ্যাসের (Gas) ঘাটতির জেরে বড় সিদ্ধান্ত নিল পূর্ব মেদিনীপুরের (Midnapore) বর্গভীমা মন্দির (Bargabhima Temple) কর্তৃপক্ষ। গ্যাসের সমস্যার কারণে...

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...