Monday, June 1, 2026

গরুপাচার মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধি লতিফের!

Date:

Share post:

গরুপাচার মামলায় নাম জড়ানো আব্দুল লতিফের শর্তসাপেক্ষে জামিন বহাল রাখল আদালত । যদিও জামিনের শর্ত খানিকটা শিথিল করার নির্দেশ দিলেন বিচারক। মামলার পরবর্তী হাজিরা ২০মে। তার আগে পর্যন্ত চার দিন অন্তর জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর সঙ্গে দেখা করতে হবে লতিফকে।

আরও পড়ুন:আসানসোল আদালতে হাজিরা গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের
সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর গত বৃহস্পতিবার সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। এরপর ৬মে শুনানি থাকলেও কোর্টে আইনজীবী অনুপস্থিত থাকায় মামলার শুনানি পিছিয়ে সোমবার ধার্য হয়। আজ সাতসকালেই পৌঁছে যান গরুপাচার কাণ্ডে অভিযুক্ত লতিফ। আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে শুনানি শুরু হয় সকাল ৯টায়।




এদিন সিবিআই আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন ২৭ এপ্রিল অর্ডার দেওয়া হয়েছিল তিনদিন অন্তর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে লতিফকে। সেই জিজ্ঞাসাবাদ কি যথেষ্ট নাকি আরও বেশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন?সিবিআই আইনজীবী বলেন, “৩ দিন অন্তর জিজ্ঞাসাবাদ যথেষ্ট।” অন্যদিকে, লতিফের আইনজীবী আবেদন করেন, সাতদিনে একবার করে জিজ্ঞাসাবাদ করলে ভাল হয়। ইলামবাজার থেকে তিনদিন অন্তর কলকাতা যাওয়া একটু কষ্টের। বিচারক সোমবার ফের লতিফের আইনজীবীকে সাবধান করে জানিয়ে দেন গরু পাচার-সহ অন্য কোনও অপরাধ সংক্রান্ত মামলায় যেন লতিফের নাম নতুন করে না জড়ায়। এরপরই শর্তসাপেক্ষেই সাময়িক জামিন বহাল রাখেন বিচারক।

 

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...